পঞ্চায়েতের ভোটের আগেই খুশির খবর সরকারি কর্মীদের, সঙ্গে ভোগান্তিরও আশঙ্কা জনমানসে
পঞ্চায়েত ভোট পিছিয়ে গিয়েছে। ফলে ১ মে-র আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন ও ছুটি নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব নেই। টানা চারদিন ছুটির আনন্দে মাততে চলেছেন সরকারি কর্মীরা।
পঞ্চায়েত ভোট পিছিয়ে গিয়েছে। ফলে ১ মে-র আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন ও ছুটি নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব নেই। টানা চারদিন ছুটির আনন্দে মাততে চলেছেন সরকারি কর্মীরা। ফলে ভ্যাপসা গরমের মধ্যে অফিস-কাচারি আপাতত শিকেয়। বরং ছোটোখাটো একটু ট্যুর হয়ে যেতে পারে। সেই প্ল্যানিং চলছে জোরকদমে।

২৮ এপ্রিল থেকে ১ মে- টানা চারদিন ছুটি সরকারি কর্মীদের। শনিবার থেকে মঙ্গলবার- এই টানা ছুটিতে যেমন সরকারি কর্মীদের মধ্যে খুশির আমেজ, তেমনই ঘোর চিন্তায় সাধারণ মানুষ। বিশেষ করে ব্যাঙ্কিং পরিষেবা টানা চারদিন বন্ধ থাকায় সমস্যা বাড়বে। ভোগান্তির শিকার হবেন সাধারণ মানুষ।
কেননা ব্যাঙ্ক বন্ধ থাকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। সেইমতো ২৮ এপ্রিল চতুর্থ শনিবার। ব্যাঙ্ক বন্ধ। পরদিন আবার রবিবার। আর সোমবার ৩০ এপ্রিল বুদ্ধ পূর্ণিমার ছুটি। ১ মে মঙ্গলবার আন্তর্জাতিক শ্রমিক দিবস। ফলে চারদিন কোনও কাজ হওয়া সম্ভব নয়। এই অবস্থায় শুক্রবারের পর ব্যাঙ্ক-সহ সরকারি অফিসগুলি খুলবে একেবারে বুধবার।
এর আগে ১ মে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ছিল। তার ফলে ২ মে রাজ্যে সরকার ছুটি ঘোষণা করেছিল। সেই নিরিখে টানা পাঁচদিন সমস্যায় পড়তে হত সাধারণ গ্রাহকদের। যদিও সরকার এখনও ছুটি বাতিল ঘোষণা করেনি। তবে এদিন তা বাতিল বলে ঘোষণা হতে পারে।
এই চারদিন ছুটি ক্যালেন্ডার অনুযায়ীই নির্ধারিত। কিন্তু সরকারি কর্মীরা চারদিনের ছুটি সেভাবে আয়েশ করতে পারতেন না। কারণ ভোটের প্রক্রিয়ায় ব্যস্ত থাকতে হত এই চারদিনই। এখন ভোট পিছিয়ে যাওয়ায় শনিবার থেকে মঙ্গলবার- ছুটির আনন্দে মশগুল হবেন সরকারি কর্মীরা।












Click it and Unblock the Notifications