মোদী হঠাতে মমতার মুখাপেক্ষী বিরোধীরা! কৃষক আন্দোলনের মাঝে ক্রমেই প্রাসঙ্গিক হচ্ছেন 'অগ্নিকন্যা'

কৃষকদের আন্দোলন ঘিরে ক্রমেই দেশ জুড়ে চড়ছে তাপ উত্তাপের পারদ। মোদী সরকারের কৃষি আইনের বিরোধিতা দিয়ে যে আন্দোলন পর্বের সূচনা হয়েছিল, সেই পর্বে রাজনীতির রঙ লাগতেই ক্রমেই দিল্লির বুকে প্রাসঙ্গিক হতে শুরু করেছেন মমতা। এবার সেই প্রেক্ষাপটে পাঞ্জাব থেকে চিঠি এল বাংলায়।

 মমতাকে পাশে পেতে চায় বিজেপির প্রাক্তন শরিক

মমতাকে পাশে পেতে চায় বিজেপির প্রাক্তন শরিক

এককালে যে শিরোমনি আকালিদল বিজেপির একান্ত ঘনিষ্ঠ শরিক ছিল, আর তারা বিজেপি বিরোধিতার পথ বেছে নিয়েছে। শুধু তাই নয়, ঘোর মোদী বিরোধী মমতাকেও তাঁরা এই বিজেপি বিরোধিতার মূল অস্ত্র হিসাবে দেখছে। এবার তৃণমূলের কিষাণ মিছিলকে নজরে রেখে পাঞ্জাবের সুখবীর সিং বাদল মমতার প্রতি লিখে পাঠালেন উচ্ছ্বসিত চিঠি।

 মমতাকে বাদলের বার্তা

মমতাকে বাদলের বার্তা

রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপের বিরোধিতা সহ একাধিক ইস্যুতে পাঞ্জাব ও বাংলার একনিষ্ঠ লড়াইকে কুর্ণিশ জানিয়ে সুখবীর সিং বাদল জানিয়েছেন, ফেডারাল কাঠামো গড়ে তুলতে আরও একই ধরনের মানসিকতার পার্টিকে একজোট করাই আমাদের মূল লক্ষ্য।

মমতার সাফল্যকে কুর্ণিশ

মমতার সাফল্যকে কুর্ণিশ

সুখবীর সিং বাদলের পাঠানো চিঠিতে বারবার উল্লেখ করা হয়েছে, বাংলায় কৃষকদের অধিকার রক্ষায় মমতার প্রবল দাপুটে লড়াইকে। আর তার জন্য পাঞ্জাব থেকে এসেছে মমতার প্রতি শুভেচ্ছা বার্তা। এদিকে, ক্রমাগত তৃণমূল ও শিবসেনাকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের আকালিদলের এই বিরোধী ঐক্য গঠনের চেষ্টা মোদী বিরোধিতাকেই প্রকট করছে। পাশাপাশি, মমতার প্রতি বারবার আকালিদের বার্তা স্পষ্ট করছে কৃষক আন্দোলন ঘিরে মমতা জাতীয় রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠছেন।

মমতার পদক্ষেপে সাধুবাদ

মমতার পদক্ষেপে সাধুবাদ

মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকদের আন্দোলনকে নজরে রেখে সদ্য ৫ সদস্যের এক তৃণমূলের প্রতিনিধি দল দিল্লি সীমান্তের বিক্ষোভের মধ্যে পাঠিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন সুখবীর। পাশাপাশি বাংলার রাজনীতির পাশাপাশি, বিজেপি বিরোধিতায় বারবার দিল্লিতে কৃষকদের আন্দোলনে অংশ নিয়ে , মমতার সঙ্গে কৃষকদের কথা বলার পর্বও জাতীয় রাজনীতির চোখ এড়াচ্ছে না।
যা বাংলার ভোটের আগে রীতিমতো তাৎপর্যপূর্ণ পর্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+