রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে মৌমাছি হানা, আশঙ্কাজনক ৪
প্রায় হাজার খানেক মৌমাছির হানায় আহত হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
সকালবেলায় বেশ চলছিল রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। আচমকা সেখানে সদলবলে হানা দিয়ে সবকিছু পন্ড করে দেয় মৌমাছির ঝাঁক। বিপত্তির জেরে তোলপাড় হয়ে যায় রবীন্দ্রজয়ন্তীর উৎসব। ঘটনার পুরুলিয়ার।
প্রায় হাজার খানেক মৌমাছির হানায় আহত হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

পুরুলিয়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছডায় উপস্থিত সকলের মধ্যেই। এদিকে মৌমাছির হামলায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
মৌমাছিদের এরকম অতর্কিত হানার ঘটনার বিষয়ে, অনেক পতঙ্গ বিশেষজ্ঞই মনে করছেন যে , অত্যন্ত জোরে চলতে থাকা গানবাজনার আওয়াজে উত্তেজিত হয়ে মৌমাছিরা এই কাণ্ড ঘটিয়েছে। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা।












Click it and Unblock the Notifications