মদ খেয়ে ড্রাইভিং করলে আর রেহাই নয়, সাবধান!

সাবধান! আর ভুলেও মদ খেয়ে ড্রাইভিং করবেন না। মোড়ে মোড়ে যন্ত্র নিয়ে বসে আছে পুলিশ। হাতিয়ার ‘ব্রিদ অ্যানালাইজার'।

কলকাতা, ৩১ অক্টোবর : সাবধান! আর ভুলেও মদ খেয়ে ড্রাইভিং করবেন না। মোড়ে মোড়ে যন্ত্র নিয়ে বসে আছে পুলিশ। হাতিয়ার 'ব্রিদ অ্যানালাইজার'। 'সেফ ড্রাইভ সেভ লাইফে'র লক্ষ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অত্যাধুনিক এই যন্ত্র। কলকাতার পর জেলা পুলিশের হাতেও এই বিশেষ যন্ত্র এখন এসে গিয়েছে।

তাই শহরের রাজপথ হোক বা শহরতলির যে কোনও সড়ক কিংবা দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলার কোনও শহর মদ খেয়ে গাড়ি চালালেই এবার বিপদ আসন্ন। পরীক্ষামূলকভাবে বীরভূম জেলায় পুলিশ এই প্রযুক্তি ব্যবহার করছে মদ্যপ বাইক চালকদের জালে পুরতে বিশেষ অভিযান চালাচ্ছে। মদ খেয়ে বেপরোয়া গাড়ি চালানো রদ করলেই যে অনেকাংশে দুর্ঘটনা রোখা সম্ভব হবে, তা বলার অপেক্ষা রাখে না। শীঘ্রই এই ব্রিদ অ্যানালাইজার ব্যবস্থা চালু হবে অন্য জেলাগুলিতেও।

 মদ খেয়ে ড্রাইভিং করলে আর রেহাই নয়, সাবধান!

এই ব্রিদ অ্যানালাইজার এমনই এক যন্ত্র যে, চালকের নিঃশ্বাস থেকেই বোঝা যাবে তিনি মদ্যপ কিনা। ওই যন্ত্র হাতেই অভিযান চালাচ্ছে পুলিশ। পরীক্ষামূলকভাবে বীরভূম জেলাই হবে পথ প্রদর্শক। বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকার একাধিক মোড়ে ব্রিদ আনালাইজার দিয়ে বিভিন্ন গাড়ির চালকদের পরীক্ষা করা হচ্ছে।ইদানীং খুবই বেড়েছে বেপরোয়া মোটরবাইক চালিয়ে দুর্ঘটনা।

অধিকাংশক্ষেত্রেই এই দুর্ঘটনার জন্য দায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা। 'সেফ ড্রাইভ, সেভ লাইফ'-এর মতো কর্মসূচি রূপায়ণ করেও দুর্ঘটনায় রাশ টানতে পারছে না পুলিশ। মোড়ে মোড়ে সেফ ড্রাইভ, সেভ লাইফের বার্তা দেওয়া হয়েছে। ওসব থোড়াই কেয়ার। বাইক আরোহী বা অটো-সহ অন্যান্য গাড়ির চালকরা বেপরোয়া ড্রাইভিং করেই চলেছে। যার জন্য খেসারত দিতে হচ্ছে নিরীহ যাত্রী সাধারণকে।

তাই ওই কর্মসূচির বাস্তব রূপ দিতে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যেই মদ্যপ অবস্থায়ে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করতে কলকাতা ও শহরতলি এলাকায় ওই যন্ত্র নিয়ে অভিযানে নেমেছে রাজ্য পুলিশ। কালীপুজোর পর থেকেই ব্রিদ অ্যানালাইজার নিয়ে রাজ্যজুড়ে ধারাবাহিক অভিযান চালানোর কথা পুলিশ-প্রশাসনের।

অবশ্য বীরভূম পুলিশ সুপারের নির্দেশে পুজোর পরই দু'টি শহরে অভিযান চালানো হয়। কালীপুজোর পর অন্য শহরগুলিতেও চলবে অভিযান। পুলিশ সুপার জানিয়েছেন, রাত আটটা থেকে দফায় দফায় বিভিন্ন মোড়ে গাড়ি ও বাইক পরীক্ষা অভিযানে নামবে পুলিশ। এই যন্ত্রের হাত থেকে এবার রেহাই মিলবে না কারও, মনে করছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+