মমতার হাতে ইডেন গার্ডেন্স দেওয়ার প্রস্তাব সৌরভের, করোনা-যুদ্ধে সাহায্যের আশ্বাস
করোনা ভাইরাসের মারণ ব্যাধি আতঙ্ক ছড়াচ্ছে দুনিয়ার বুকে। বাংলাও তার বাইরে নয়। এই অবস্থায় করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসেডিন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
করোনা ভাইরাসের মারণ ব্যাধি আতঙ্ক ছড়াচ্ছে দুনিয়ার বুকে। বাংলাও তার বাইরে নয়। এই অবস্থায় করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসেডিন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, করোনা রুখতে প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহার করতে পারে রাজ্য সরকার। এই মর্মে তিনি মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন।

করোনা ভাইরাসের মোকাবিলায় ইডেন গার্ডেন্স
সৌরভ বলেন, রাজ্য সরকার যদি মনে করে, ইডেন গার্ডেন্সের পরিকাঠামো ব্যবহার করতে পারে করোনা ভাইরাসের মোকাবিলায়। প্রয়োজনে ইডেনের ডরমেটারিও ব্যবহার করা যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই প্রস্তাব দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রয়োজন মনে করেন, সৌরভের প্রস্তাব গ্রহণ করতে পারেন।

যখন করোনার প্রাদুর্ভাবে ভারত
করোনার প্রাদুর্ভাবে ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৬২-তে। মৃতের সংখ্যা বর্তমানে ১১। বাংলাতেও থাবা বসিয়েছে করোনা। একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৯। এই অবস্থায় করোনা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে রাজ্য। বিভিন্ন হাসপাতালে পৃথক বেড রাখা হচ্ছে। রাজারহাটে আইসোলেশন সেন্টারকে হাসপাতালের রূপ দেওয়া হচ্ছে। অস্থায়ী হাসপাতাল তৈরি রাখছে সরকার।

করোনা মোকাবিলায় আইসোলেশন সেন্টার
মেডিকেল কলেজ হাসপাতালকে পুরোপুরি করোনা প্রতিরোধে ব্যবহার করতে চাইছে রাজ্য। সেই কারণে হাসপাতালের রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন গার্ডেন্সকে করোনা মোকাবিলায় আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার বার্তা দিলেন।

করোনা মোকাবিলায় সৌরভের বার্তা
সৌরভ এক সংবাদ সংস্থাকে বলেন, সরকার যদি চায় তাহলে ইডেন গার্ডেন্সকে করোনা মোকাবিলার কাজে ব্যবহার করতে পারে। ইডেন গার্ডেন্সের সব সুযোগ সুবিধা রাজ্য সরকারের হাতে তুলে দিতে আমরা তৈরি। এতে অসুবিধার কিছু নেই। এই মুহূর্তে এটাই সর্বাগ্রে দরকার। আমরা সেটাই করছি।












Click it and Unblock the Notifications