অমিত শাহকে পাত পেড়ে খাইয়ে মমতার পদযাত্রায় হাজির বোলপুরের বাউল বাসুদেব

অমিত শাহকে পাত পেড়ে খাইয়ে মমতার পদযাত্রায় হাজির বোলপুরের বাউল বাসুদেব

ছবিটা ছিল অমিত শাহ চেয়ারে বসে, আর তাঁকে গান শোনাচচ্ছেন বাসদেব বাউল। যে বাসুদেব বাউলের বাড়িতে পাত পেড়ে নিরামিষ খেয়েছিলেন অমিত শাহ। আর এই ঘটনার ৯ দিন বাদে সেই বাসুদেব বাউল মমতার পাশে হাঁটলেন অনুব্রতগড় বোলপুরের পদযাত্রায়।

ফের 'হৃদমাঝারে'!

ফের 'হৃদমাঝারে'!

বাসুদেব দাস বাউল অমিত শাহকে শুনিয়েছিলেন 'তোমায় হৃদমাঝারে রাখব যেতে দেব না।' আর ঠিক তার ৯ দিন কাটতে না কাটতেই দিদির জন্য তিনি সপর ধরলেন, 'তোমায় হৃদ মাধারে রাখব দিদি, যেতে দেব না।'

অনুব্রত কী বলেছিলেন?

অনুব্রত কী বলেছিলেন?

অনুব্রত মন্ডল আগেই জানিয়েছিলেন, অমিত শাহ যাঁর বাড়িতে খেয়েছেন , সেই বাউলও মমতার সভায় থাকবেন। এরপরই দেখা যায়, বাসুদেব দাস বাউলকে নিয়ে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব।

মমতার পদযাত্রা

মমতার পদযাত্রা

এরপর এদিন মমতার পদযাত্রায় তাঁর পাশেই দেখা যায় বাসুদেব দাস বাউলকে। দেখা যায় শতাব্দী রায়, ইন্দ্রনীল সেন সহ অনেককেই। তবে সব মিলিয়ে এদিন, বাসুদেব দাস বাউলকে নিয়ে কথা রাখলেন অনুব্রত। যেমনটা তিনি বলেছিলেন, তেমন ভাবেই দিদির পাশে এদিন বাসুদেব দাস বাউলকে দাঁড়িয়ে যেতে দেখা যায়!

মমতা-অমিত দ্বন্দ্ব, জমায়েত নিয়ে অনুব্রত

মমতা-অমিত দ্বন্দ্ব, জমায়েত নিয়ে অনুব্রত

জমায়েত প্রসঙ্গে অনুব্রত মণ্ডল এদিন বলেন, অনুপমর হাজরার সমস্ত তথ্য মিথ্যা। এদিন যা জমায়েত হয়েছে তা তিনি বোলপুরের লোক নিয়েই করেছেন। আর এক দিনে এমন ৬ টি জমায়েত করে দেখানোর তাঁর ক্ষমতা রয়েছে 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+