বসিরহাটে রক্তক্ষয়ী অধ্যায়ের পর আজ বিজেপির প্রতিনিধিদল এলাকায়! নেতৃত্বে দিলীপ

বসিরহাট গত রাত থেকেই একাধিক সংঘর্ষের ছবি দেখেছে। একের পর এক গুলি আর বোমাবাজিতে গোটা রাত সন্ত্রস্ত ছিল। এরমধ্যেই একাধিক জায়গা থেকে আসতে থাকে খুনের খবর।

বসিরহাট গত রাত থেকেই একাধিক সংঘর্ষের ছবি দেখেছে। একের পর এক গুলি আর বোমাবাজিতে গোটা রাত সন্ত্রস্ত ছিল। এরমধ্যেই একাধিক জায়গা থেকে আসতে থাকে খুনের খবর। বিজেপির তরফে দাবি করা হয়েছে তাঁদের কর্মীদের খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছে। যদিও প্রশাসন সেই দাবি নস্যাৎ করছে। এদিকে গতরাতে খুন হয়েছেন তৃণমূলের এক কর্মী। সব মিলিয়ে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত।

দিলীপের নেতৃত্বে প্রতিনিধি দল

দিলীপের নেতৃত্বে প্রতিনিধি দল

মুকুল রায় ইতিমদ্যেই রাজ্য বিজেপির তরফে গোটা ঘটনা নিয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটিকে রিপোর্ট দিয়েছেন। এরপরই আজ সন্দেশখালির এলাকা পরিদর্শন করতে সেখানে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। দলের নেতৃত্বে থাকছেন দিলীপ ঘোষ।

 কীভাবে খুন বিজেপি সমর্থকরা?

কীভাবে খুন বিজেপি সমর্থকরা?

বিজেপির তরফে দাবি করা হয়েছে, জামাইষষ্ঠীর দিন তাদের কর্মীসমর্থকদের বাড়িতে তৃণমূলের ৩০০ জনের দল চড়াও হয়। সেখানে গিয়েই কর্মীদের কানে , কারোর চোখে বন্দুক রেখে গুলি করে পরিবারের সামনে হত্যা করা হয়েছে তাদের কর্মীদের।

তৃণমূল কর্মীকে কীভাবে খুন করা হয়?

তৃণমূল কর্মীকে কীভাবে খুন করা হয়?

তৃণমূলের দলীয় সভায় গিয়ে সেখানে এক কর্মীকে এলাকা থেকে টেনে তুলে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মৃত্যু নিশ্চিত করতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের। এদিকে, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+