Haji Nurul Islam: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম, শোকবার্তা মমতার

Haji Nurul Islam: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদীর্ঘ ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন হাজী নুরুল। আজ বুধবার সকাল থেকে হঠাত করেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকা হয়। কিন্তু সব লড়াই'য়ের ইতি!

বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। ঘটনায় শোকাহত গোটা পরিবার। শোকস্তব্ধ স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরাও। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (West Bengal CM)। হাজী নুরুল ইসলামের মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ (Haji Nurul Islam) ।

Haji Nurul Islam

একই সঙ্গে প্রয়াত তৃণমূল সাংসদের মৃত্যুতে পরিবারের পাশে থাকারও বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। বসিরহাটের অন্যতম জনপ্রিয় নেতাদের মধ্যে হাজী নুরুল ইসলাম ছিলেন একজন।

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সময়কার একজন সৈনিকও ছিলেন। শুধু নেতা হিসাবেই নয়, একজন দক্ষ সংগঠক হিসাবেও যথেষ্ট ভূমিকা তাঁর ছিল। প্রথমবার বসিরহাট থেকেই ২০০৯ সালে সাংসদ হয়েছিলেন হাজী নুরুল ইসলাম। যদিও পরে ২০১৪ সালে জঙ্গিপুর থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু তখন আর জিততে পারেননি। এরপর যদিও বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দল।

হাড়োয়া বিধানসভায় ২০১৬ সালে প্রার্থী হন। এবং বিপুল ভোটে জয় পান। এমনকি ২০২১ সালেও তৃণমূল নুরুল ইসলামকে ফের বিধানসভায় টিকিট দেয়। ফের জয় পান। এরপর লোকসভায় তৃণমূল প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে নুসরত জাহানকে সরিয়ে হাজী নুরুল ইসলামকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই প্রার্থী হম্ন নরুল।

কিন্তু সেই সময় থেকেই অসুস্থতা আরও বেড়ে যায়। একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এমনকি দিল্লির এইমসেও চিকিৎসাধীন ছিলেন কিছুদিন। এই অবস্থায় নির্বাচনে নরুল লড়াই করতে পারবেন কিনা তা নিয়ে ধোয়াশা ছিল। অসুস্থ থাকার কারনে প্রচারে দেখা যায়নি সেভাবে তাঁকে। শোনা যাচ্ছিল, শেষ মুহূর্তে হয়তো জাহি নরুলের প্রার্থী পদ প্রত্যাহার করা হতে পারে। কিন্তু তা করা হয়নি। এবং বিপুল ভোটে জয় পান।

বেশ কিছুদিন ক্যানসারে সমস্যা বেড়েছিল। চিকিৎসাও চলছিল। কিন্তু আজ বুধবার সকালে পরিস্থিতি জটিল হয়ে যায় বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+