কলকাতা থেকে হটস্পট জোন বসিরহাটে তথ‍্যচিত্র বানাতে এসে বিপাকে ১৫ কলাকুশলী

কলকাতা থেকে হটস্পট জোন বসিরহাটে তথ‍্যচিত্র বানাতে এসে বিপাকে ১৫ কলাকুশলী

বসিরহাট মহকুমার বসিরহাট থানার টাকি রোডের মধ‍্যমপুর ঘোষপাড়ার ঘটনা। টালিগঞ্জ, বেহালা ও আলিপুর সহ বিভিন্ন জায়গা থেকে ১৫ জন যুবক যুবতী তথ্যচিত্র করার জন্য গত তিনদিন আগে স্থানীয় বাসিন্দা জয় ঘোষের বাড়িতে আশ্রয় নেন। রবিবার সারারাত ধরে গোলপুকুর পার্কে তথ্যচিত্র মগ্ন থাকে এই ১৫ জন।

কলকাতা থেকে হটস্পট জোন বসিরহাটে তথ‍্যচিত্র বানাতে এসে বিপাকে ১৫ কলাকুশলী

স্থানীয় বাসিন্দারা সকাল হতেই জানতে পেরে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশকে খবর দিলে বসিরহাট থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। যুবক যুবতীদের দাবি আমরা বেহালার লোকাল থানা থেকে পারমিশন নিয়ে এসেছি। কিন্তু বসিরহাট থানা এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে কোনো উপযুক্ত নথি তারা দেখাতে পারেনি।

বসিরহাট রেড জোন জানা সত্ত্বেও কেন তারা এখানে আসলো এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা সঠিক কারণ দেখাতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি এই অবস্থায় বসিরহাটের বাইরে থেকে লোক কেন প্রবেশ করলো কিভাবে কলকাতা থেকে এতদুর পৌঁছাল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।

এবং প্রশাসনের উপযুক্ত তদন্ত করার কথা বলেছেন। পুলিশ এই ১৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করার পর ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা জয় ঘোষ কিভাবে বহিরাগতদের বাড়িতে এইভাবে থাকতে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য শংকর ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+