বসিরহাটে বড়মাপের ফেন্সিডিল তৈরির কারখানার হদিশ
বসিরহাটে বড়মাপের ফেন্সিডিল তৈরির কারখানার হদিশ
বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের গোকনা গ্রামে ফেন্সিডিল তৈরি করার কারখানার হদিশ পেল বসিরহাট জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে, বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে এই জাল ফেন্সিডিল তৈরির কারখানায় হানা দেয়।

সেখান থেকে ফেন্সিডিলের নকল স্টিকার, কুড়ি লিটারের ৪০টি ব্যারেলে মাদক তৈরি করার কাঁচামাল, দুটো ফেন্সিডিল বানানোর মেশিন, ১০০টি নকল ফেন্সিডিল ভর্তি বোতল সঙ্গে খালি বোতল উদ্ধার হয়েছে। হাতেনাতে পাকড়াও করা হয়েছে পিন্টু দাস, রাধেশ্যাম দাস নামক দুই মাদক প্রস্তুতকারীকে।
পুলিশ সূত্রে খবর, গোকনা গ্রামের বাড়িতে বেশ কয়েক বছর ধরে এই মাদকের রমরমা ব্যবসা চালাচ্ছিল দুই অভিযুক্ত। এরা আন্তঃদেশীয় মাদকপাচার ও অন্যান্য দেশের সঙ্গে পাচার চক্রের সাথে যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া কাঁচামাল, মেশিন ও তরল মাদকের আনুমানিক বাজার মূল্য ৩০লক্ষ টাকা। ইতিমধ্যে দুই মাদক কারবারিকে বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications