উস্কানিমূলক মন্তব্য! বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৭ টি ধারায় মামলা
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের, বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে নিজে থেকেই মামলা দায়ের করল বসিরহাট পুলিশ।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের, বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে নিজে থেকেই মামলা দায়ের করল বসিরহাট পুলিশ। যারা বুথ দখলে আসবে, কেন্দ্রীয় বাহিনীকে তাদের বুকে গুলি চালানোর নিদান দেন । এরপরেই তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ ওঠে।

সায়ন্তনের বিরুদ্ধে ধারা
বুধবার বসিরহাট থানার পুলিশ সায়ন্তন বসুর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করে । বুধবার পুলিশ নিজেই সাতটি ধারায় মামলা রুজু করেছে। মঙ্গলবার বিকেলে বসিরহাটের ভ্যাবলায় প্রকাশ্য জনসভায় এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠে। শাসক দল তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানায়।
সায়ন্তন বসুর বিরুদ্ধে যে ধারাগুলো এনেছে পুলিশ, ১৮৮ উস্কানিমূলক মন্তব্য, ১১৫ অভিসন্ধি , ১৮৯ সরকারি আধিকারিকদের চমকানো, ১৭১সি ভোটারদের চমকানো, ১২০বি ষড়যন্ত্র , ৫০৬ আইপিসি নির্বাচন প্রক্রিয়া কে বাধা দেওয়া, ১২৫ নির্বাচনের বাধা দেয়া প্রক্রিয়াকে সরাসরি মদত দেওয়া।

বিজেপি প্রার্থীর সাফাই
বিজেপির প্রার্থী নিজেই বলছেন, এর আগে রাজ্যে পনেরোটা জেলায় মামলা হয়েছে এইটা ধরে ১৬ টা। পাশাপাশি বলেন, পুলিশ মামলা করতেই পারে । তার মাথা গরম ছিল, হয়তো কিছু বলে
ফেলেছি। বিজেপির নেতা, কর্মীরা দেওয়াল লিখতে পারছেন না । তাঁর কাছে অভিযোগ জানাচ্ছে। কিন্তু তাঁদেরই উল্টে কেস দিচ্ছে পুলিশ। তিনি এ-ব্যাপারে নির্বাচন কমিশনকে সব জানাবেন বলে জানিয়েছেন। যদি ব্যবস্থা না হয় ,বসিরহাটের বিজেপির নেতা কর্মীদের নিয়ে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে অবস্থান বিক্ষোভে বসবে বলে হুমকি দেন তিনি।

নুসরতের প্রতিক্রিয়া
এদিকে সায়ন্তন বসুর মন্তব্যের প্রেক্ষিতে গান্ধীগিরি দেখালেন, বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান। টুইটারে তিনি বলেন, গণতন্ত্রে শান্তির কথা বলা রয়েছে। তিনি বলেন, বাংলার মানুষ শান্তি চান। উস্কানিতে কেউ পা দেবেন না।












Click it and Unblock the Notifications