ডাকাতির অভিযোগে ধৃত শিক্ষক ও সরকারি কর্মী, জেনে নিন বিস্তারিত

সিবিআই অফিসার পরিচয় দিয়ে বসিরহাটের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুটপাটের অভিযোগ।নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রাম থেকে গ্রেফতার এক শিক্ষক ও এক সরকারি কর্মী। মঙ্গলবার ধৃতদের টিআই প্যারেডের জন্য হাজির করানো হবে

সিবিআই অফিসার পরিচয় দিয়ে বসিরহাটের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুটপাটের অভিযোগ। নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রাম থেকে গ্রেফতার এক শিক্ষক ও এক সরকারি কর্মী। মঙ্গলবার ধৃতদের টিআই প্যারেডের জন্য হাজির করানো হবে। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় যুক্ত বাকিদের গ্রেফতার করতে চায় পুলিশ।

ডাকাতির অভিযোগে ধৃত শিক্ষক ও সরকারি কর্মী, জেনে নিন বিস্তারিত

গতবছরের আট জুন রাতে বসিরহাটের পুরাতন বাজারের স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর দত্তর দোকানে হানা দেয় চার অজ্ঞাত পরিচয় যুবক। রাত দশটা নাগাদ সিবিআই অফিসার পরিচয়ে এই হানা হয়। সেই সময়ে দোকানে ছিলেন শঙ্কর দত্তর ছেলে তরুণ। হানাদাররা বাড়িতে তল্লাশির কথা বলে দোকান বন্ধ করতে বলে। বাড়িতে গিয়ে আসল রূপ দেখায় হানাদাররা। বাড়িতে ঢুকেই মোবাইল ছিনিয়ে নিয়ে সব দরজায় তালা লাগিয়ে দেয়। বাড়ি থেকে প্রায় ৪০ ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে সিজার লিস্ট করা হবে বলে মিনাখাঁর দিকে নিয়ে যায় তরুণকে। এরপর সেখানে তরুণকে ফেলে পালিয়ে যায় হানাদাররা।

ডাকাতির অভিযোগে ধৃত শিক্ষক ও সরকারি কর্মী, জেনে নিন বিস্তারিত

পরের দিনই ঘটনাটি নিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর দত্ত। বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ খবর চালাতে থাকে পুলিশ। দিন কয়েক আগে পুলিশ সূত্রে খবর আসে নিউ ব্যারাকপুরের শিক্ষক তাপস সরকার এবং মধ্যমগ্রামের পঞ্চানন হালদার নামে এক সিভিল ইঞ্জিনিয়ার এই ঘটনার পিছনে রয়েছে। পুলিশ দুজনকেই গ্রেফতার করে বসিরহাট আদালতে পেশ করে। ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার ধৃতদের টিআই প্যারেড হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+