বসিরহাট ঘিরে সরগরম বাংলা! কলকাতায় লকেট চট্টপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ মিছিল

শনিবার রাত থেকে অগ্নিগর্ভ বসিরহাটের সন্দেশখালির ন্যাজাট। পতাকা লাগানোকে কেন্দ্র করে পরিস্থিতি কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকায়। তৃণমূল কর্মীর খুন ও তারপর ২ বিজেপি কর্মীর খুন। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি দাবি করে তাদের এক কর্মীকে গুম করে রাখা হয়েছে। অগ্নিগর্ভ বসিরহাটকে স্বাভাবিক রাখতে নামানো হয় কমব্যাট ফোর্স। পরবর্তীকালে সেখানে তৃণমূল ও বিজেপির আলাদা আলাদা প্রতিনিধি দল পৌঁছয়। খুনের ঘটনার প্রতিবাদে রবিবার বিজেপির এক ঘণ্টা অবরোধ কর্মসূচি থাকলেও, এদিন সকাল থেকে একাধিক কর্মসূচি নিয়ে পথে নেমেছে তৃণমূলের প্রধান বিরোধী দল বিজেপি।

LIVE: কলকাতায় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ মিছিল! বসিরহাট ঘিরে সরগরম রাজ্য

Jun 10, 2019, 5:17 pm IST

সন্দেশখালি নিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুকুল রায়।
Jun 10, 2019, 4:40 pm IST

এদিন, কলকাতায় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ মিছিল আয়োজিত হয়, বসিরহাট কাণ্ডের প্রতিবাদে।
Jun 10, 2019, 4:03 pm IST

বসিরহাট কাণ্ডে শেখ শাহজাহান সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শেখ শাহজাহান তৃণমূলের ব্লক স্তরের সভাপতি। তাঁর বিরুদ্ধে বিজেপি এফআইআর দায়ের করেছে। এখনও পর্যন্ত ২ টি এফআইআর দায়ের হয়েছে বসিরহাট কাণ্ডে।
Jun 10, 2019, 3:56 pm IST

এদিন সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি।
Jun 10, 2019, 3:55 pm IST

সন্দেশখালিকাণ্ডে দায়ের হয়েছে দু'টি এফআইআর।
Jun 10, 2019, 1:38 pm IST

বাংলার জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বিজেপির বিক্ষোভ মিছিল।
Jun 10, 2019, 1:37 pm IST

বসিরহাটের ঘটনায় সন্দেশখালিতে তদন্তে আইবি, ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ
Jun 10, 2019, 12:04 pm IST

এদিন বাসন্তীতে কানমারি মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের। এছাড়াও নিমচায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।
Jun 10, 2019, 11:48 am IST

সকাল থেকেই বসিরহাটের ছবিটা ছিল এরকম। বিভিন্ন জায়গায় অবরোধের পাশাপাশি, দোকানপাটওছিল বন্ধ।
Jun 10, 2019, 10:54 am IST

বসিরহাটে ট্রেন আবরোধ ঘিরে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন।
Jun 10, 2019, 10:17 am IST

এর আগে, কেন্দ্রের তরফে বসিরহাটের পরিস্থিতি নিয়ে ভর্ৎসনা করা হয় রাজ্য়কে। তারই জবাবে চিঠি পাঠান রাজ্যের মুখ্যসচিব।
Jun 10, 2019, 9:26 am IST

এদিকে, বসিরহাটের পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব চিঠি পাঠিয়েছেন কেন্দ্রকে।
Jun 10, 2019, 9:08 am IST

উল্লেখ্য,রবিবার বিজেপির প্রতনিধি দল এলাকায় পৌঁছতেই তাঁরা দলীয় কর্মীদের ২ মৃতদেহকে সঙ্গে নিয়ে কলকাতা রওনা হওয়ার চেষ্টা করেন। তবে মাঝ পথে তাতে বাধা দেয় পুলিশ। মুহূর্তে পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে ওঠে।
Jun 10, 2019, 9:07 am IST

শনিবার রাতভর আতঙ্কে কাটাবার পর রবিবার সকাল থেকেই কান্না আর আর্তনাদে ভেঙে পরে মৃতদের পরিবার। গোটা দিন থমথমে ছিল বসিরহাট।
Jun 10, 2019, 9:01 am IST

বুধবার বিজেপির লালবাজার অভিযান বিজেপির।
Jun 10, 2019, 8:56 am IST

বসিরহাট জুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। অনির্দিষ্টকালের জন্য আপাতত তা বন্ধ।
Jun 10, 2019, 8:55 am IST

আজ রাজ্যজুড়ে কালাদিবস পালনের ডাক বিজেপির।
Jun 10, 2019, 8:55 am IST

বিভিন্ন রাস্তা আটকে রেখেছেন বিজেপি কর্মীরা। ফলে এলাকায় যান চলাচলে অসুবিধা দেখা দিয়েছে।
Jun 10, 2019, 8:54 am IST

বসিরহাটের ভ্যাবলা স্টেশনে সকাল হতেই শুরু হয়েছে ২ ঘণ্টার ট্রেন বনধ কর্মসূচি। ৭ টা থেকে ৯ টা পর্যন্ত চলে অবরোধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+