দেশের প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের উত্তরপুরুষদের সম্মান বসিরহাটের হাড়োয়া
দেশের প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের উত্তরপুরুষদের সম্মান বসিরহাটের হাড়োয়া
দেশ স্বাধীন হওয়ার পর কেটে গেছে ৭৪ বছর, স্বাধীনতার স্বাভিমান ও দেশের গৌরব তথা ঐতিহ্য নিয়ে তেরঙ্গা দিল্লীর লালকেল্লার উপর উড়ছে। ১৫ ই আগষ্ট দেশ স্বাধীন হওয়ার পর পিছনে নিজের রক্ত ঝরিয়েছিলেন যারা, তাদের বলিদান যে ভারতবাসী এখনও ভোলেনি, তার প্রমাণ পাওয়া গেল বসিরহাটের হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতে।

গ্রাম পঞ্চায়েত তথা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রীতিমতো মঞ্চ বেঁধে দেশের প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের উত্তরপুরুষ তথা পুত্র-কন্যা তথা নাতি-নাতনীদের হাতে মেডেল, ফুল-মিষ্টি দিয়ে সম্বর্ধিত করেন। এই মহান অনুষ্ঠানে প্রয়াত বীর স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সাথে উপস্থিত ছিলেন দেশের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর হাতে তৈরী আজাদ হিন্দ ফৌজের সেনা প্রয়াত বীর কৃষ্ণমোহন সিং এর পরিবার ও স্বাধীনতা পরবর্তী আরও এক মহান যুদ্ধ কার্গিল যুদ্ধের নায়ক গোপালপুর১ নং নিবাসী অলোক কুমার সরকার।
এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে যেমন দেশের বীর সন্তানদের যেমন হার্দিক শ্রদ্ধাজ্ঞাপন করা হল, তেমনি দেশের নবযৌবনের দেশমাতৃকার স্বাধীন হওয়ার যে রক্তঝরা গৌরবময় ইতিহাস সম্পর্কে বার্তা দেওয়া হল। তাতে তারা যাতে দেশের যেকোন দুর্দিনে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করে ঝাঁপিয়ে পড়তে পারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, হাড়োয়া ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শফীক আহমেদ, হাড়োয়া তৃণমূল কংগ্রেস সহ সভাপতি নুরুল ইসলাম সহ অন্য নেতৃত্ব তথা কর্মী ও সাধারণ মানুষ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications