Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা সংক্রমণের আশঙ্কা, বাতিল ঝাড়গ্রাম শহরের বাসন্তী পুজো

করোনা সংক্রমণের আশঙ্কা, বাতিল ঝাড়গ্রাম শহরের বাসন্তী পুজো

করোনার কারণে বাতিল করে দেওয়া হচ্ছে ঝাড়গ্রাম শহরের বাসন্তী পুজো । একাধিক পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে । আগামী রবিবার থেকে এই পুজো হবার কথা ছিল । রাজ্য জুড়ে লক ডাউন ঘোষণা করা হয়েছে শুক্রবার পর্যন্ত ।

করোনা সংক্রমণের আশঙ্কা, বাতিল ঝাড়গ্রাম শহরের বাসন্তী পুজো

সোমবার রাতে এই পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ঝাড়গ্রামের শক্তিনগর এলাকার বাসন্তী পুজো এবার দশ বছরে পা দেওয়ার কথা ছিল । কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর এই পুজো বন্ধ রাখা হবে । পুজো কমিটির পক্ষ থেকে অভিষেক ঘোষাল জানিয়েছেন যে করোনার কারণে বাতিল করে দেওয়া হচ্ছে এই বারের বাসন্তী পুজো । এক রকমের সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রাম শহরে র কেশব সঙ্ঘও।

শুধু তাই না, ঝাড়গ্রাম জেলার জামবনির টুনকাশোল গ্রামে আগামী বুধবার একটি ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল । বর্তমান পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওই জলসা কমিটির সম্পাদক শেখ ইরশাদ আলি । তিনি জানান যে অনির্দিষ্টকালের জন্য এই জলসার কর্মসূচী স্থগিত করা হয়েছে ।

করোনা সংক্রমণের আশঙ্কা, বাতিল ঝাড়গ্রাম শহরের বাসন্তী পুজো

শুধু তাই না, আগামী শুক্রবার পর্যন্ত ফুল বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোলাঘাট ফুল বাজার পরিচালন কমিটি । পাঁশকুড়া ফুল বাজার বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফুল ব্যবসায়ী সংগঠনের নেতা নারায়ণ নায়েক বলেন, যাতায়াতের অসুবিধা থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শুক্রবার পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+