শান্তিনিকেতনে এবার বসন্ত উৎসব আশ্রম প্রাঙ্গনের বাইরে, ব্যস্ত ছাত্রছাত্রীরা

শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণের বাইরে, পৌষ মেলা মাঠে এবার অনুষ্ঠিত হবে বসন্ত উত্সব । আশ্রম প্রাঙ্গণের বাইরে হলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত প্রথা মেনেই পালিত হচ্ছে এই উত্সব ।

শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণের বাইরে, পৌষ মেলা মাঠে এবার অনুষ্ঠিত হবে বসন্ত উত্সব । আশ্রম প্রাঙ্গণের বাইরে হলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত প্রথা মেনেই পালিত হচ্ছে এই উত্সব । তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা এই বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীরা, বিশেষ করে কলাভবনের ছাত্রছাত্রীরা প্রথা মেনেই শুরু করে দিয়েছে আলপনা আঁকার কাজ ।

শান্তিনিকেতনে এবার বসন্ত উৎসব আশ্রম প্রাঙ্গনের বাইরে, ব্যস্ত ছাত্রছাত্রীরা

এই বছর বসন্ত উত্সব করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে বিশ্বভারতী কতৃপক্ষ জানিয়েছিল যে বসন্ত পঞ্চমীতে নয়, অন্য কোন দিন তা পালিত হবে । এই নিয়ে বিতর্ক শুরু হলে পিছু হটে কতৃপক্ষ জানিয়েছিল যে নির্ধারিত দিন তা পালিত হবে কিন্তু বাইরের কারোর প্রবেশাধিকার থাকবে না । এই বসন্ত উত্সব সীমাবদ্ধ থাকবে ছাত্র ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে । এই নিয়েও বিতর্কের সৃষ্টি হয় । পরে জেলার প্রশাসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সবাই আসতে পারেন ।কিন্তু এই বার বসন্ত উত্সব অনুষ্ঠান আশ্রম প্রাঙ্গণে র বদলে হবে পৌষ মেলা মাঠে ।

বসন্ত উত্সব অনুষ্ঠানের জায়গা বদল করা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এর আগেও বহু বার বসন্ত উত্সব অনুষ্ঠানের জায়গা বদল করা হয়েছে । 1907 সালে কবিপুত্র শমীন্দ্রনাথ ঠাকুর বসন্ত পঞ্চমীতে আম্রকুঞ্জে এই উত্সবের সূচনা করেন । আশির দশকে আম্রকুঞ্জের বদলে বসন্ত উত্সব অনুষ্ঠান শুরু হয় গৌর প্রাঙ্গণে । কিন্তু লোক সমাগম বাড়তে থাকে । তার জন্য 2007 সালে সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয় আশ্রম প্রাঙ্গণে।
কর্তৃপক্ষ ও শান্তিনিকেতনের প্রবীণ মানুষ অনেকেই মনে করছেন যে বাইরের যারা আসছেন তারা প্রথা মেনে বসন্ত উত্সব অনুষ্ঠানে আসছেন না । আসছেন হুল্লোড় করতে । তাই বসন্ত উত্সব অনুষ্ঠান শেষ হবার আগেই তারা রঙ নিয়ে খেলা শুরু করে দিচ্ছেন। তার ফলে শুরু হচ্ছে বিশৃঙ্খলা । এই ছাড়া এত মানুষের ভিড় হয় যে শান্তিনিকেতন ও বোলপুর এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় ।

পৌষ মেলা মাঠে জায়গা বেশি বলে অনেক মানুষ এলেও বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলেও মনে করছেন অনেকেই ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী জানিয়েছেন যে এই বসন্ত উত্সব অনুষ্ঠানে র সাংস্কৃতিক দিকটা দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বাকি যা যা দেখার তা দেখবে জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+