কেরোসিন ব্যবসার আড়ালে অস্ত্র ভাণ্ডার! জয়নগর থেকে গ্রেফতার ২
জয়নগরের খারখুরদা থেকে উদ্ধার ৯০ রাউন্ড গুলি। এছাড়াই ২ টি পাইপগান এবং ৫৫ রাউন্ড গুলির খোলও উদ্ধার করা হয়েছে।
জয়নগরের খারখুরদা থেকে উদ্ধার ৯০ রাউন্ড গুলি। এছাড়াই ২ টি পাইপগান এবং ৫৫ রাউন্ড গুলির খোলও উদ্ধার করা হয়েছে। অস্ত্র কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে।

বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং জয়নগর থানা যৌথভাবে অভিযান চালায়। জয়নগর থানা এলাকার একটি বাজারে চলে অভিযান। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, সেখানে কেরোসিন তেলের ব্যবসার আড়ালে চলছে অস্ত্রের ব্যবসা। অনেক অস্ত্রও মজুত রয়েছে বলে খবর ছিল পুলিশের কাছে। বৃহস্পতিবার অভিযান চলে সেখানে। সূত্রের খবর অনুযায়ী, আবদুল রউফ নস্কর এবং আবদুল জলিল মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। আবদুল জলিল মণ্ডলই তেলের ডিলারশিপ নিয়েছিল। কেরোসিন তেলের ব্যবসার আড়ালেই চলত অস্ত্রের ব্যবসা।
পুলিশের হানায় দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯০ রাউন্ড গুলি। ৫৫ টি গুলির খোলও উদ্ধার করা হয়েছে। এছাড়াও মোটর সাইকেল, মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, বাসন্তি, জয়নগর, ক্যানিং এলাকায় পৌঁছে যেত এইসব অস্ত্র। এখানে অস্ত্র তৈরি না হলেও, বাইরের রাজ্য ছাড়াও রাজ্যের মধ্যে থেকে অস্ত্র এনে রাখা হত বলে জানিয়েছেন পুলিশ।












Click it and Unblock the Notifications