দল বদলেছেন অর্জুন, কী প্রতিক্রিয়া ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীর
ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীর এলাকাতেই বিধায়ক অর্জুন সিং। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন। অর্জুনের দলবদল নিয়ে দীনেশ বিশেষ মুখ খুলতে চাননি।
জন্মলগ্ন থেকে তৃণমূলের হয়ে কাজ করা ভাটপাড়ার নেতা অর্জুন সিং দল বদলে বিজেপিতে এদিন যোগ দিয়েছেন। চারবারের বিধায়ক। এলাকায় জোর দাপট রয়েছে তাঁর। একই এলাকার মানুষ হয়েও মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর সংগঠন ধরে রেখেছিলেন অর্জুন। এবার তিনিই মুকুল রায়ের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে।

ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীর এলাকাতেই বিধায়ক অর্জুন সিং। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন। অর্জুনের দলবদল নিয়ে দীনেশ বিশেষ মুখ খুলতে চাননি। বদলে শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই দল লড়বে। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যথেষ্ট কাজ করেছেন। এত কাজ সারা ভারতে কোথাও হয়নি। সেটা মানুষ জানেন। আলাদা করে বলতে হবে না। মানুষই তৃণমূলকে ভোট দিতে জিতিয়ে আনবে।
অর্জুন সিংয়ের দল ছাড়া নিয়ে তিনি বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। আর তাই শুধু শুভেচ্ছা জানানো ছাড়া এসব ছোটখাটো বিষয়ে আর কিছু তিনি বলতে চান না। তৃণমূলের যে এতে বিশেষ ফারাক পড়বে না তা হাবেভাবে বোঝানোর চেষ্টা করেছেন দীনেশ।












Click it and Unblock the Notifications