রাজের প্রচারে যোগ দিয়ে শুভশ্রী কোন জল্পনা উস্কে দিলেন, চলল হাইভোল্টেজ প্রচার পর্ব
রাজের প্রচারে যোগ দিয়ে শুভশ্রী কোন জল্পনা উস্কে দিলেন, চলল হাইভোল্টেজ প্রচার পর্ব
টলিউডের লাইমলাইটে থাকা তারকা দম্পতি রাজ ও শুভশ্রী। ২০২১ বিধানসভা নির্বাচনের আঙিনায় এবার ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী রাজ চক্রবর্তীর মনোনয়ন পেশের দিন তাঁর সঙ্গে প্রচারে নামলেন সহধর্মিনী শুভশ্রী।

রাজের প্রচারে 'খেলা হবে'
আরও চার পাঁচজন তৃণমূল প্রার্থীর মতো এদিন রাজের হাইভোল্টেজ প্রচারে ছিল 'খেলা হবে' স্লোগান। এদিকে, প্রচারে নেমে রাজের হাতে হাত রেখে পথ চলতে থাকেন শুভশ্রী। আর তার সাথেই প্রবল রোদের দাপটের মাঝে তৃণমূলের প্রচার কেড়ে নেয় নজর।

কোন জল্পনা উস্কে দিলেন শুভশ্রী
রাজ ঘরনী শুভশ্রী এদিন বলেন, কোনওদিনও রাজনীতিতে আসলে তিনি দিদির দলেই আসবেন। আর শুভশ্রীর এই বক্তব্যেই জল্পনা চড়তে থাকে।প্রশ্ন উঠছে, তাহলে কি এবার রাজের পর স্ত্রী শুভশ্রীও যোগ দেবেন তৃণমূলে?এরই সঙ্গে টলিউডের তারকা অভিনেত্রী বলেন, আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন তিনি । তারই সঙ্গে শুভশ্রী জানান, মমতা ছাড়া কাউকে ভাবতে পারছেন না তিনি। রাজ পত্নীর সাফ দাবি, রাজনীতিতে দিদির বিকল্প ছাড়া কাউকে ভাবতে পারছেন না তিনি।

আত্মবিশ্বাসী রাজ!
এদিন রাজ চক্রবর্তী বলেন, ব্যারাকপুর কেন্দ্রে ভোটের আগে তাঁর মনে হয়েছিল যে এই কেন্দ্র চ্যালেঞ্জ হতে পারে। তবে এখন মনে হচ্ছে , কার্যত তিনি জিতে গিয়েছেন। রাজের দাবি , তাঁর আশপাশে কোনও প্রতিপক্ষ রয়েছে বলে মনে হচ্ছে না রাজের।

রাজ-কীয় মনোনয়ন!
এদিন স্ত্রী শুভশ্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন রাজ। তার আগে খড়দার শ্যাম মন্দিরে একসঙ্গে শুভশ্রী ও রাজকে পুজো দিতে দেখা যায়। টিটাগড়ের টাটা গেট থেকে ব্যারাকপুর মহকুমা শাসকের দফতর পর্যন্ত শোভাযাত্রা করে গিয়ে এদিন মনোনয়ন জমা দেন রাজ চক্রবর্তী।












Click it and Unblock the Notifications