বামেদের ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার, ইটবৃষ্টি-বোমা, পাল্টা লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

সোমবার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী-সমর্থকরা জমায়েত করে। জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেওয়ার লক্ষ্য এগোতেই পুলিশ বাধা দেয়।

বামফ্রন্টের ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারাসত-সহ রাজ্যের বিভিন্ন এলাকা। উত্তর ২৪ পরগনার বারাসতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। একই ঘটনার পুনরাবৃত্তি হয় তমলুক ও বাঁকুড়াতেও। পুলিশকে লক্ষ্যে করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। পাল্টা ইটবৃষ্টি ও লাঠিচার্জ করে পুলিশ।

সোমবার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী-সমর্থকরা এসে জমায়েত হয়। জেলা শাসকের দফতরে ঘেরা আটকাতে পুলিশ ব্যারিকেড করে। বাম কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই বাধা দেয় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে জেলা শাসকের অফিস থেকে ১০০ মিটার দূরে।

বামেদের ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার, ইটবৃষ্টি-বোমা, পাল্টা লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এসডিপিও-র নেতৃত্বে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। বাম সমর্থকরা পুলিশের উদ্দেশ্যে বোমা ছোড়ে। শুরু হয় ইটবৃষ্টিও। তখনই র‍্যাফ নামানো হয়। কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। এরপরই বাম কর্মী-সমর্থকরা রেল অবরোধ শুরু করেন। ভাঙচুর চালানো হয় স্টেশনে। রেল পুলিশ অবরোধ তুলতে গেলেও শুরু হয় ইটবৃষ্টি। সেখানেও চলে লাঠিচার্জ, ফাটানো হয় কাঁদানো গ্যাসের সেল। এই ঘটনায় জখম হয়েছেন তিনজন বাম-কর্মী সমর্থক।

তমলুকেও জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল এদিন। বাধা পেয়ে সিপিএম সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। এদিন সিপিএমের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। নর্দমাতে ফেলে দেওয়া হয় এক পুলিশকর্মীকে। তারপরই শুরু হয় লাঠিচার্জ। প্রহৃত হন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিও। এরপরই রণে ভঙ্গ দেন বামকর্মীরা। আহত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

বামেদের মিছিলকে কেন্দ্র করে লাঠিচার্জ ও ইটবৃষ্টিকর ঘটনা ঘটে বাঁকুড়াতেও। বাম মহিলা কর্মী-সমর্থকদের রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ছ-জন নেতা-কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের বাধা পেয়ে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্রের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু হয়। পুলিশ রুদ্রমূর্তি ধারণ করলে বামকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+