আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত, হাওড়া আদালত পরিদর্শনে গেল বার কাউন্সিল

হাওড়া জেলা আদালত ঢুকে আইনজীবীদের উপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করল রাজ্য বার কাউন্সিল।

হাওড়া জেলা আদালত ঢুকে আইনজীবীদের উপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করল রাজ্য বার কাউন্সিল। শুক্রবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান ও বিধায়ক অশোক দেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাওড়া আদালতে যান। সরেজমিনে ঘুরে দেখেন ঘটনাস্থল। পাশাপাশি, বার কাউন্সিলের পক্ষ থেকে আহত আইনজীবীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান।

প্রতিবাদ চলছেই, হাওড়া আদালত পরিদর্শনে গেল বার কাউন্সিল

এই প্রতিনিধিদল হাওড়া জেলা ও দায়রা বিচারক (ডিস্ট্রিক জজ)-এর সঙ্গেও কথা বলে। আদালত চত্ত্বরে ডুকে আইনজীবীদের উপর লাঠিচার্জ করার ধিক্কার জানিয়েছেন প্রতিটি আইনজীবী সংগঠনও। বুধবারের ঘটনার প্রেক্ষিতে শুক্রবারেও রাজ্যের বিভিন্ন আদালতে আইনজীবীদের বিক্ষোভ চলে।

এই ঘটনার প্রতিবাদে এদিন উত্তর ২৪ পরগণার বনগাঁ, বসিরহাট, বারাসাত, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর, আলিপুর, বর্ধমান, আসানসোল, বীরভূম-সহ অন্যান্য জেলার আদালতগুলিতেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আদালতের আইনজীবীরা এদিনও আদালতের গেটে ধর্নায় বসেন। তাদের দাবি, পুলিশকর্মীদের আদালতে ঢুকতে দেত্তয়া যাবে না।

অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে আগামী সোমবার পর্যন্ত হাইকোর্ট-সহ রাজ্যের আদালতগুলিতে আইনজীবীদের কর্মবিরতি চলবে। সোমবার বিকেলে পুনরায় বার কাউন্সিলের মিটিং হবে। এর মধ্যে কেউ গ্রেফতার হলে ওই মিটিংয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। যদি কেউ গ্রেফতার না হয় তাহলে লাগাতার কর্মবিরতিতে সামিল হবেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+