উত্তর দিনাজপুরের পর বাঁকু়ড়া, ডাইনি অপবাদে দশম শ্রেণির ছাত্রীকে গ্রামছাড়া করলেন মোড়লরা
গ্রামে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়া এক মহিলা ছাত্রীর নাম ধরে ডেকেছিল। আর তাতেই গ্রামে রটিয়ে দেওয়া হল ওই ছাত্রী ডাইনি। এরপর ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করা হল দশম শ্রেণির ওই ছাত্রীকে।
বাঁকুড়া, ২২ অক্টোবর : গ্রামে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়া এক মহিলা ছাত্রীর নাম ধরে ডেকেছিল। আর তাতেই গ্রামে রটিয়ে দেওয়া হল ওই ছাত্রী ডাইনি। এরপর ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করা হল দশম শ্রেণির ওই ছাত্রীকে। চাঞ্চল্যকর এই ঘটনা বাঁকুড়ার রাইপুরের বানাখাড়াং গ্রামে।
এই গ্রামে মাস পাঁচেক আগে বেড়াতে এসেছিলেন এক মহিলা। তিনি গ্রামে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি শুধু ওই ছাত্রীর নাম ধরে ডাকতে থাকেন। তারপরই শুরু হয় গ্রামের মোড়লদের মাতব্বরি। মোড়লরা নিদান দেন, ওই ছাত্রী ডাইনি। এই দোষ কাটাতে গয়ায় গিয়ে পুজো দিতে হবে।

সেইমতো ছাত্রীটির পরিবার গয়ায় গিয়ে মোটা অঙ্কের পুজো দেন। তাতেও অবশ্য রেহাই পায়নি ছাত্রী। গ্রামের কেউ অসুস্থ হলেই দায়ী করা হয় তাকে। শেষমেশ তাকে গ্রামছাড়ার নিদান দেন মোড়ালরা।
একরাশ আতঙ্ক নিয়ে গ্রাম ছাড়তে হয় ওই ছাত্রীকে। গ্রামের মোড়লদের এই নিদানের বিরুদ্ধে রাইপুর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। কিন্তু অভিযোগ পেলেও কোনও পদক্ষেপই নেয়নি থানা। শেষপর্যন্ত গ্রামে ফেরার জন্য জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই ছাত্রী।
এর আগেও ডাইনি সন্দেহে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে হত্যা করা হয়েছিল উত্তর দিনাজপুরের পালপাড়ায়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল মৃতের পরিবারকে। এক মহিলাকেও হত্যা করা হয়ছিল ওই ঘটনায়। খুনের হুমকিতে নিহত ফুলমনি হাঁসদা ও চামেলি সরেনের পরিবার ভয়ে গ্রামছাড়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications