হাজার বছরের প্রাচীন ঐতিহ্য মেনে দেবী পূজিত হন বাঁকুড়ার মল্লরাজবাড়িতে
মল্ল রাজারা আজ আর নেই। কিন্তু আজও প্রাচীন প্রথা মেনে পুজো হয় মল্লরাজ বাড়িতে।
মল্ল রাজারা আজ আর নেই। কিন্তু আজও প্রাচীন প্রথা মেনে পুজো হয় মল্লরাজ বাড়িতে। ঐতিহ্য আর পরম্পরা মেনেই পুজোর পনেরো দিন আগে জিতাষ্টমীর দিন বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্লরাজ বাড়িতে শুরু হল পটের দেবী বড় ঠাকুরনের পুজো।

এরপর পুরনো রীতি মেনে মেজো ঠাকুরন ও ছোট ঠাকুরন মন্দিরে আসেন। জিতাষ্টমীর পরের দিন তিনটে তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় বিষ্ণুপুর মল্লরাজবাড়ির পুজো। পুরনো রীতি মেনে পনের দিন আগে থাকতেই শুরু হয় পট পুজো।
বংশ পরম্পরায় এখনও শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের পটুয়ারা সরবরাহ করেন পট। জিতাষ্টমীর পরের দিন মরচা পাহাড়ে কামানের তোপধ্বনির মাধ্যমে এদিন শুরু হয়ে গিয়েছে আনুষ্ঠানিক ভাবে পুজো।
বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাস থেকে জানা যায়, মল্লরাজা জগৎ মল্ল ৯৯৭ খ্রিস্টাব্দে দেবীর প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই এই ধারাবাহিকতা সমানে বজায় রয়েছে। বংশ পরম্পরায় পুরোহিত তরুণ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে পুজো হয় বৈষ্ণবী মতে।
মহাকালী, মহালক্ষী ও মহা সরস্বতী তিন রূপে মায়ের পুজো করা হয়। আজ মন্দিরে যে পট এল তা মহাকালী অর্থাৎ বড়ঠাকুরন। কৃষ্ণ পক্ষের নবমী তিথিতে আজ পুজো শুরু হয়। তোপধ্বনির কারণ সম্পর্কে পুরোহিত বলেন, যেহেতু এই পুজো রাজপরিবারের তাই তোপধ্বনি দিয়ে অন্যান্যদের পুজো সূচনার বার্তা দেওয়া হয়।
এরপরই অন্যান্য পুজোর সূচনা হয় বলে তিনি জানান।
রাজ পরিবারের বর্তমান সদস্যদের থেকে জানা যায়, আজ থেকেই তাঁদের পুজো শুরু হয়ে গেল। মন্দিরে বড়ঠাকুরন এলেন। সারা বছর মন্দিরে সাদা চালের ভোগ হলেও আজ থেকে খিচুড়ি ভোগ হবে। সপ্তমীতে মেজো ঠাকুরন আসবেন। এক হাজার একুশ বছর ধরে একই নিয়ম চলে আসছে বলে তিনি জানান।
তোপধ্বনির মাধ্যমে মৃন্ময়ী মাকে আহ্বান জানানো হয়। হাজার বছরেরও বেশি পুরনো মল্ল রাজাদের এই পুজো যে বাংলার অন্যতম সেরা ঐতিহ্য তা বলার অপেক্ষা রাখে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications