সোনামুখীতে বোমা-পিস্তলের দাপট, 'হাতি তাড়াতে বাজি ফেটেছে', সাফাই কমিশনের

বাঁকুড়া, ১১ এপ্রিল : সকাল থেকেই বিধানসভা নির্বাচন চলছে। আধা সেনা-পুলিশের দখলে গোটা এলাকা। এরই মাঝে বাঁকুড়ার সোনামুখীতে বোমা ফাটার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

[রাজ্যে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটের Live Update]

অভিযোগ, এর পাশাপাশি একাধিক লোকজনকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ঘুরতে দেখা গিয়েছে রাস্তায়। তার মধ্যে একজনের ছবি সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরাও পড়েছে।

সোনামুখীতে বোমা-পিস্তলের দাপট, 'বাজি ফেটেছে', সাফাই কমিশনের

অভিযোগ পাওয়ার পরই খোঁজখবর নেয় নির্বাচন কমিশন। স্থানীয় এসপিকে বিষয়টি সম্পর্কে জানানো হয়। এসপির রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশন জানিয়েছে, বোমা ফাটার যে শব্দ ঘিরে আতঙ্ক তৈরি হয়েছিল, তেমন কোনও ঘটনাই ঘটেনি। হাতি তাড়াতে বাজি ফাটানো হয়েছে বলেই জানিয়েছে কমিশন।

অন্যদিকে বন্দুক হাতে এলাকায় ঘুরে বেড়ানোর খবর ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন এসপি। নির্বাচন কমিশন জানিয়েছে, সংবাদমাধ্যমে দেখানো ভিডিওটি আজকের কিনা সেসম্পর্কে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+