সরকারি স্কুলগুলিতে প্রার্থনার সময় গাইতে হবে রাজ্য সংগীতও, জারি নির্দেশিকা

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাওয়া হয় ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সংগীত। এবার তারই সঙ্গে নিয়মিত গাইতে হবে রাজ্য সংগীত।

এই মর্মে আজই সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারির তরফে সরকারি অনুমোদনপ্রাপ্ত কিংবা সরকার পোষিত বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। আপার প্রাইমারি ও সেকন্ডারি স্কুলগুলিতে প্রার্থনার সময় জাতীয় সংগীতের সঙ্গে রাজ্য সংগীত গাওয়ার বন্দোবস্ত অবিলম্বে করতে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই নির্দেশিকার ছবি পোস্ট করে এক্স হ্যান্ডলে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্যানুসারে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালে রচিত বিখ্যাত "বাংলার মাটি বাংলার জল" গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সংগীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হলো।

ব্রাত্য জানান, কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সংগীত "জনমনগণ অধিনায়ক জয় হে"র প্রতি বিদ্যালয়ে নিয়মিত গাওয়ার পাশাপাশি এই রাজ্য সংগীত গীত হলে তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যর বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+