তিস্তা নিয়ে আলোচনা! মমতাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

তিস্তার জল বন্টন ইস্যুতে শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবে বাংলাদেশ সরকার। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানা গিয়েছে।

তিস্তার জল বন্টন ইস্যুতে শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ও সেদেশের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানা গিয়েছে।

 তিস্তা নিয়ে আলোচনা! মমতাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে তিস্তার জল বন্টনের বিষয়টি এখনও ঝুলে রয়েছে। সেই বিষয়টি নিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায় বাংলাদেশ। দিল্লি সফররত আওয়ামি লিগের প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে শীঘ্রই কলকাতা সফর হবে। তিস্তুার বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার পাশাপাশি আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে চায় বাংলাদেশ সরকার। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বললে বিষয়টি নিয়ে জট তাড়াতাড়ি কাটতে পারে বলে মত দিল্লিরও।

এবছরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে তিস্তা একটা বড় ইস্যু হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বিষয়টি নিয়ে আগে ভাগেই সতর্ক ক্ষমতাসীন আওয়ামি লিগ। বিজেপির আমন্ত্রণে ২০ সদস্যের আওয়ামি লিগের এক প্রতিনিধিদল দিল্লি সফর করে। তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ছাড়াও বিজেপির সদর দফতরেও যান তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+