''এত আম পাঠিয়েছেন যে দু’হাত ভরে বিলিয়েছি''! হাসিনার পাঠানো হাড়িভাঙ্গার আমে আপ্লুত মুখ্যমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর! সুখে-দুখে দুই দেশ সবসময়ে একে অপরের পাশে থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও হাসিনার সম্পর্ক গভীর। সম্পর্কের ভিত আরও মজবুতব কর
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর! সুখে-দুখে দুই দেশ সবসময়ে একে অপরের পাশে থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও হাসিনার সম্পর্ক গভীর। সম্পর্কের ভিত আরও মজবুতব করতে প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীকে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬০০ কেজি বাংলাদেশের সেরা 'হাড়িভাঙ্গা আম' উপহার হিসাবে পাঠান হাসিনা। মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গত কয়েকদিন আগে পৌঁছয় সে আম। যা খেয়ে আপ্লুত মুখ্যমকন্ত্রী!

হাসিনাকে চিঠি মমতার!
বাংলাদেশের হাড়িভাঙ্গার বিখ্যাত আম কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছিলেন। কিন্তু কোনও দিন খাওয়া হয়নি। তবে হাসিনা সেই আম পাঠানোতে কার্যত আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ধন্যবাদ জ্ঞাপন করে হাসিনাকে চিঠি দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। চিঠিতে মুখ্যমন্ত্রী হাসিনাকে দিদি বলে সম্বোধন করেন। এরপর লেখেন, ''আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লাগছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে দু'হাত ভরে বিলিয়েছি। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরিভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যি আপ্লুত। শ্রদ্ধা নেবেন।"

কূটনীতিতে নয়া মাত্রা যোগ হয়েছে!
বাংলাদেশের সঙে ভারতের সম্পর্ক ভালো। তবে কেন্দ্রের কিছু নীতির ফলে দুদেশের সম্পর্কে বেশ কছু চিড় ধরে। তবে এরপরে বাংলাদেশে ছুটে যান মোদী। কার্যত আলোচনার মাধ্যমে কিছুটা হলেও আবার দুদেশ কাছাকাছি এসেছে। তবে তিস্তা নিয়ে একটা খোঁচা রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একেবারে রাজি নয়। ফলে তিস্তা চুক্তি দিনের পর দিন ঝুলে রয়েছে। রাজনৈতিকমহলের মতে, মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়ে কি ফের একবার কূটনৈতিক বার্তা দিলেন হাসিনা? তবে রাজনৈতিকমহলের মতে, বিষয়টি এভাবে না দেখা ভালো। কারণ হাসিনার সঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো। মরসুমের বিভিন্ন সময়ে একে অপরের জন্যে বিভিন্ন উপহার পাঠিয়ে থাকেন। এটা সৌহার্দ্য বার্তা হিসাবে দেখাটাই বেশি ভালো বলে দাবি একাংশের।

মোট ১৫০ বাক্স মরশুমি ফল
শুধু আম নয়, মোট ১৫০ বাক্স মরশুমি ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে পাঠিয়েছেন হাসিনা। যেখানে রয়েছে ২০০০ কেজি আম, কাঁঠাল সহ ওপার বাংলার বিখ্যাত ফল। যশোরের বেনাপোল চেকপোস্টের 'নো ম্যানসল্যান্ডে' উপহারের আমের প্যাকেট এসে পৌঁছয়। ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মহম্মদ সানিউল কাদেরের কাছে তা হস্তান্তর করা হয়। সেই মতো সেই সমস্ত উফার নবান্নে এসে পৌঁছয়। আর কিছু সামগ্রি চলে যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে।












Click it and Unblock the Notifications