Bangladeshi Drone: ড্রোন উড়িয়ে নজরদারি বাংলাদেশের! পশ্চিমবঙ্গের সীমান্তে হাই অ্যালার্ট জারি
Bangladeshi Drone: এবার ভারতের উপর সরাসরি নজরদারি চালানোর চেষ্টা ইউনূসের (Muhammad Yunus) সরকারের। পশ্চিমবঙ্গের সীমানা (Border) বরাবর ড্রোন মোতায়েন বাংলাদেশের। তুরস্কের (Turkey) কাছ থেকে কেনা Bayraktar TB2 ড্রোন ওড়াল বাংলাদেশ।
গোয়েন্দা সূত্রে খবর, শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গিমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের (attack on Hindus) উপর চলছে অকথ্য অত্যাচার। ভারত বিরোধী জিগির উঠছে সেই দেশে। এমতাবস্থায় সীমান্তে নিরাপত্তা জোরদার করল ভারত।

সাধারণত সীমান্তে নজরদারি চালানোর জন্যই Bayraktar TB2 ড্রোনের ব্যবহার করে থাকে বাংলাদেশের সেনাবাহিনী। স্রেফ প্রতিরক্ষার স্বার্থেই ওই ড্রোন মোতায়েন করা হয়েছে বলে দাবি বাংলাদেশের। যদিও স্পর্শকাতর এলাকায় এমন অত্যাধুনিক ড্রোনের মোতায়েন নিয়ে সতর্ক ভারতও। ড্রোনগুলির গতিবিধির উপর নজর রাখছে ভারতও।
হাসিনার আমলে নিষ্ক্রিয় মৌলবাদী সংগঠনগুলি ইউনূসের আমলে মাথাচাড়া দিয়েছে বলে দাবি গোয়েন্দাদের (Intelligence)। ভারতের সীমানার কাছে তারা ঘাঁটি গেড়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, বাংলাদেশে চূড়ান্ত অচলাবস্থার সুযোগকে কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী থেকে পাচারকারীরা।
এক শীর্ষ গোয়েন্দা আধিকারিক এপ্রসঙ্গে জানান, "হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারত বিরোধী জিগির (Anti India Elements) উঠেছে বাংলাদেশে। একে বাংলাদেশে চরম বিশৃঙ্খলা, তার মধ্যে সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয়টিকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না।"
চলতি বছরের শুরুর দিকেই তুরস্কের থেকে ড্রোনগুলি কেনে বাংলাদেশ। ১২টি ড্রোনের মধ্যে ৬টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। এদিকে সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেনা। পাল্টা ড্রোন মোতায়েনের পথে হাঁটতে পারে ভারতও। সীমান্ত বরাবর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তা। এব্যাপারে আন্তর্জাতিক স্তরেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications