প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

ফের কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তারা কোনওভাবেই বাংলার মানুষের সঙ্গে নেই। বিজেপি সরকারকে অত্যাচারী, স্বৈরাচারী, বাংলা বিরোধী বলে কটাক্ষ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আগামী কাল থেকে রাজ্যে ১০০ দিনের কাজের টাকা শ্রমিকদের কাছে পাঠানো হবে। রাজ্য সরকার এই টাকা দিচ্ছে। কেন্দ্র বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। তাই নিয়ে নতুন তথ্য দিলেন অভিষেক। আগে জানা গিয়েছিল ২১ লক্ষ ৭৫ হাজার শ্রমিককে একশো দিনের কাজের টাকা দেওয়া হবে।

Abhishek Banerjee

সব তথ্য পরিসংখ্যান হাতে এসেছে। জানা যাচ্ছে সেই সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে গিয়েছে। এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ লক্ষের কাছাকাছি। তৃণমূল কংগ্রেস সরকার এই টাকা মিটিয়ে দেবে বাংলার রাজকোষ থেকে। বিজেপি সরকার কোনওভাবেই বাংলার মানুষের পাশে নেই। কটাক্ষ করলেন অভিষেক।

বাংলার মহিলাদের কথাও ভাবা হয়েছে। বিজেপি সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে চলেছে। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে বক্তব্য রাখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি ভাবেন।

লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সে কারণেই ২ কোটি ১২ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। এজন্য ২৫ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বাংলার সরকারের। কেন্দ্রের থেকে এই টাকা নেওয়া হচ্ছে না। এক অংশ যদি কেন্দ্রের থেকে নেওয়া হয়, এ কথা প্রমাণ হলে তিনি রাজনীতি থেকে সরে যাবেন। এমনই বক্তব্য রাখলেন অভিষেক।

পঞ্চায়েত নির্বাচনের আগে জনজোয়ার কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য মাসের পর মাস তিনি বাইরে থেকেছেন বিজেপি নেতারা পাঁচ দিনের জন্য রাস্তায় পড়ে থাকতে পারবেন সেই প্রশ্ন করলেন অভিষেক

এদিন মহেশতলায় পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এছাড়াও নতুনভাবে বজবজ ট্রাঙ্ক রোড তৈরি করা হল। সেটিও উদ্বোধন করেন সাংসদ। তাঁর মুখে ফের শোনা গেল ডায়মন্ড হারবার মডেল। জল প্রকল্পের মাধ্যমে এখন ১২ লক্ষ মানুষ উপকৃত হবেন। কিন্তু আগামী দিনে আরও মানুষ এর সুবিধা পাবেন। ২০৪০ সাল পর্যন্ত এই জল প্রকল্প কার্যকরী থাকবে মত সাংসদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+