বনগাঁ পুরসভায় যাঁরা অনাস্থা এনেছেন তাঁরাই সভাই আসতে পারেননি! বিস্মিত হাইকোর্ট

আদালতের নির্দেশ পালনে রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশ পালনে রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বনগাঁ পুরসভার অনাস্থা ভোট নিয়ে মামলায় যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, তা মানা উচিত ছিল রাজ্যের। পুরসভার মধ্যে ভোটকে ঘিরে দুটি রাজনৈতিক দলের ঝামেলা হতে পারে কিন্তু সেই আইনশৃঙ্খলা রক্ষার দায় পুলিশের। কিন্তু পুলিশ যদি কোনও এক পক্ষের হয়ে কাজ করে তা দুর্ভাগ্যজনক পুলিশের এই ব্যার্থতার দায় পুলিশেরও।

বনগাঁ পুরসভায় যাঁরা অনাস্থা এনেছেন তাঁরাই সভাই আসতে পারেননি! বিস্মিত হাইকোর্ট

সোমবার বনগাঁর মামলার শুনানি চলাকালীন মন্তব্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের। এদিন বনগাঁ মামলার শুনানি চলাকালীন অনাস্থা ভোট নিয়ে মামলায় আদালতের নির্দেশ না মানায় প্রাথমিক ক্ষোভ প্রকাশ করে বিচারপতির আরও মন্তব্য, বিরোধী ১১ জন কাউন্সিলরের এর কেউ সভায় উপস্থিত ছিলেন না এটা বিশ্বাস যোগ্য!

তাদেরকে আটকে রাখা হয়েছিল বলে নিজের মনোভাব ব্যাক্ত করেন বিচারপতি । আরও বলেন, 'আইনজীবীরা আদালতের অফিসারের সমান। তাঁদের দায়িত্ব রয়েছে আদালতের নির্দেশ কার্যকর করা। গায়ের জোরে আদালতের নির্দেশ না মানা দুর্ভাগ্যজনক। গণতন্ত্রের সাথে প্রতারণা করা হয়েছে। যারা অনাস্থা প্রস্তাব এনেছেন তারাই সভাই আসতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+