৩ লস্কর জঙ্গির ফাঁসির সাজা ঘোষণা বনগাঁ আদালতের
তিন লস্কর জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দিল বনগাঁ আদালত। দেশদ্রোহিতার অপরাধে মহম্মদ ইউনিস, মহম্মদ আবদুল্লা ও মুজাফ্ফর আহমেদের ফাঁসির আদেশ দেন বিচারক।
বনগাঁ, ২১ জানুয়ারি : তিন লস্কর জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দিল বনগাঁ আদালত। দেশদ্রোহিতার অপরাধে মহম্মদ ইউনিস, মহম্মদ আবদুল্লা ও মুজাফ্ফর আহমেদের ফাঁসির আদেশ দেন বিচারক। করাচি থেকে ঢাকা হয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলায় ঢুকতে গিয়ে সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ে যায় ওই লস্কর জঙ্গিরা। মোট চার জঙ্গি ধরা পড়ে যায় বিএসএফের হাতে। ধৃতদের মধ্যে দু'জন ভারতীয় ও দু'জন পাকিস্তানি ছিল।
ভারতে নাশকতার ছক কষে ২০০৭ সালে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলায় প্রবেশের চেষ্টা করে চার লস্কর জঙ্গি। এদের মধ্যে মহম্মদ ইউনিস লস্করের আত্মঘাতী স্কোয়াডের সদস্য ছিল। এই মহম্মদ ইউনিস ও মহম্মদ আবদুল্লা পাকিস্তানের করাচির বাসিন্দা। ধৃত মহম্মদ মুজাফ্ফর আহমেদ রাঠোর কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা। অপর জন শেখ সামিম মহারাষ্ট্রের বাসিন্দা। ধৃত চার জঙ্গিকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার সময় ছত্তিশগড়ে ট্রেন থেকে লাফিয়ে সামির ফেরার হয়ে যায়।

বাকি তিনজেনর বিচারপক্রিয়া চলছিল উত্তর ২৪ পরগনার বনগাঁ আদালতে। প্রায় ১০ বছর পর এই মামলার রায় দান হল এদিন। বনগাঁ মহকুমা আদালতের বিচারক তিন জঙ্গির ফাঁসির সাজা ঘোষণা করেন। ভারতে নাশকতা চালাতেই তারা পরিকল্পনা করে এ দেশে প্রবেশ করেছিল। ২০০৭ সালের ৪ এপ্রিল তারা পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকতেই বিএসএই তাদের পাকড়াও করে। তুল দেওয়া বনগাঁ পুলিশের হাতে।
ধৃত চারজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হয়। জঙ্গিদের কাছ থেকে নাইট্রোগ্লিসারিন জাতীয় রাসায়নিক উদ্ধার হয়। ওই রাসায়নিক থেকে প্রাণঘাতী বিস্ফোরক তৈরি হয়। সীমান্তরক্ষীদের তৎপরতায় জঙ্গিদের সেই নাশকতার ছক বানচাল হয়ে যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications