Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বঙ্গবন্ধুর খুনি মাজেদ সংসার পেতেছিলেন কলকাতাতেও! কী ছিল তাঁর নাম, পেশাই বা ছিল কী, একনজরে

গত শনিবার মধ্যরাতে বাংলাদেশে ফাঁসি হয়ে গিয়েছে বঙ্গবন্ধুর খুনি হিসেবে দোষী সাব্যস্ত হওয়া আব্দুল মাজেদের। মৃত্যুর আগে ঢাকার পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি জানিয়ে গিয়েছেন, গত ২০-২২ বছর কলকাতা

গত শনিবার মধ্যরাতে বাংলাদেশে ফাঁসি হয়ে গিয়েছে বঙ্গবন্ধুর খুনি হিসেবে দোষী সাব্যস্ত হওয়া আব্দুল মাজেদের। মৃত্যুর আগে ঢাকার পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি জানিয়ে গিয়েছেন, গত ২০-২২ বছর কলকাতা তথা পশ্চিমবঙ্গে লুকিয়ে ছিলেন। ছিল ভারতে বসবাসকারী হিসেবে প্রয়োজনীয় সব নথিও। যা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

পার্কস্ট্রিটের বেডফোর্ড লেনের বাড়িতে বসবাস

পার্কস্ট্রিটের বেডফোর্ড লেনের বাড়িতে বসবাস

এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, আব্দুল মাজেদ পার্কস্ট্রিটের বেডফোর্ড লেনের বাড়িতে ভাড়া থাকতেন। তবে সেখানে তাঁর নাম ছিল আলি আহমেদ। ঢাকায় গ্রেফতারের পর ছবি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারাই তাঁকে শনাক্ত করেন। আগে তালতলার একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে।

পেশা ছিল গৃহশিক্ষকতা

পেশা ছিল গৃহশিক্ষকতা

পার্কস্ট্রিটে আব্দুল মাজেদ ইংরেজির শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় মানুষ জানত তিনি সেন্ট জেভিয়ার্স থেকে ইংরেজি নিয়ে পাশ করেছিলেন। গৃহ শিক্ষকতা করেই তাঁর সংসার চলত। অন্ত সেটাই সামনে এসেছে। ঘরের সামনের দরজায় সবসময় তালা দেওয়া থাকত বলেই জানা গিয়েছে। স্থানীয় একটা চায়ের দোকান সহ সীমিত কয়েকজনের সঙ্গে কথা বলতেন তিনি।

কলকাতায় বিয়ে করেন ২০১১ সালে

কলকাতায় বিয়ে করেন ২০১১ সালে

প্রকাশিত খবর অনুযায়ী, ২০১১ সালে উলুবেড়িয়ার মেয়ে সেলিনাকে বিয়ে করেন তিনি। বয়সে ৩২ বছরের ছোট। তাঁদের ছয়বছরের শিশুকন্যা রয়েছে।

২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে নিখোঁজ

২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে নিখোঁজ

পরিবার সূত্রে জানা গিয়েছে ২২ ফেব্রুয়ারি পিজি হাসপাতাল থেকে রিপোর্ট আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। বাড়িতে না ফেরায় রাতে পার্ক স্ট্রিট থানায় ডায়েরি করেছিলেন স্ত্রী সেলিনা। তদন্ত করে সেদিন পিজি হাসপাতালের সিসিটিভিব ফুটেজ থেকেও কিছু পাওয়া যায়নি।

বাড়ি থেকে উদ্ধার ভারতে বসবাসকারী হিসেবে প্রয়োজনীয় নথি

বাড়ি থেকে উদ্ধার ভারতে বসবাসকারী হিসেবে প্রয়োজনীয় নথি

পরিচয় প্রকাশের পর পার্কস্ট্রিট পুলিশ সেই ভাড়াবাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ব্যাগে রাখা আধার কার্ড, সিম কার্ড, ভোটার আইডি, ভারতের পাসপোর্ট ছাড়াও এক মহিলা ও তিন শিশুর ছবি পাওয়া যায়। স্ত্রীর বয়ান অনুযায়ী, সেই ব্যাগে কাউকে হাত দিতে দিতেন না আব্দুল মাজেদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+