কৃষি বিল বাতিল নিয়ে মুখে কুলুপ বঙ্গ বিজেপি নেতাদের

কৃষি বিল বাতিল নিয়ে মুখে কুলুপ বঙ্গ বিজেপি নেতাদের

গুরুনানক জয়ন্তীর সকালে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথারীতি উচ্ছ্বসিত বামফ্রণ্ট সহ অন্যান্য বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি ট্যুইট করেছেন কৃষকদের অভিনন্দন জানিয়ে। তবে এই গোটা বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে বঙ্গ বিজেপি।

কৃষি বিল বাতিল নিয়ে মুখে কুলুপ বঙ্গ বিজেপি নেতাদের

শুক্রবার সকাল থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার পর শুরু হয়েছে উৎসব। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য রীতিমতো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন এই আন্দোলনকে। তিনি বলেছেন, 'আমি স্বাধীনতা আন্দোলন দেখিনি। এই আন্দোলন দেখলাম। ধারাবাহিক আন্দোলনের চাপেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। আমরাও এর থেকে শিখলাম। আশা করি এর মতোই অন্যান্য ইস্যুতে পিছু হঠবে সরকার।' আরেক প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, ' প্রধানমন্ত্রীর দম্ভের অবসান হল। এই জয় সাধারণ কৃষকের জয়। বহু কৃষকদের প্রাণ দিতে হয়েছে এই আন্দোলনে।'

ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, 'প্রত্যেক আন্দোলনকারী কৃষককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যাঁরা কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং অত্যাচারিত হয়েও দমে যাননি। এই জয় আপনাদের। আর যাঁরা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা রইল।'

তবে বিরোধী নেতা নেত্রীদের এত উল্লাসের মাঝে আপাতত মুখে আঙুল বঙ্গ বিজেপির। বিজেপি নেতা চন্দ্র বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আপনারা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সঙ্গে কথা বলুন। আমি কোনও প্রতিক্রিয়া দেবো না।' একই সুর শোনা যায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, 'আমার নিজের তো কোনও প্রতিক্রিয়া নেই। মোদিজী যা বলেছেন, ওটাই। দলেরও কোনও প্রতিক্রিয়া নেই সেভাবে। তবু এরপর যা বলার, রাজ্য সভাপতি বলবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+