EZCC-তে এবারেও মহাসমারোহে দুর্গা পুজো করছে বঙ্গ-বিজেপি

EZCC-তে এবারেও মহাসমারোহে দুর্গা পুজো করছে বঙ্গ-বিজেপি

সোশ্যালমিডিয়াতে আলোচনা চলছিল ভোটে হারের কারণে এবার আর দুর্গা পুজো করবে না বঙ্গ বিজেপি৷ কিন্তু সমস্ত জল্পনাতে জল ঢেলে বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এবারেও দুর্গাপুজো হচ্ছে। গতবারের মতোই এবারেও মহাসমারোহে দুর্গা আরাধনায় অংশ নেবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

EZCC-তে এবারেও মহাসমারোহে দুর্গা পুজো করছে বঙ্গ-বিজেপি

এ বিষয়ে ওয়ান ইন্ডিয়া বাংলাকে বঙ্গ-বিজেপি সহসভাপতি প্রতাপ ব্যন্দ্যোপাধ্যায়কে বলেন, গত বিজেপি নেতা কর্মী সমর্থকরা মিলে পুজো করেছিলাম৷ এবারেও তার অন্যথা হবে না৷ এবারেও আমরা সবাই মিলে পুজো করছি৷ প্রসঙ্গত গত বছর ইজেডসিসিতে বিজেপির পুজো উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। এবং পুজোতে সংকল্প করেছিলেন বঙ্গ-বিজেপি সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়-ই৷ এবারও কী প্রতাপ বাবুই সংকল্প করবেন বঙ্গ-বিজেপির দুর্গা পুজোর? উত্তরে প্রতাপ বাবু বলেন এখনও তো সময় রয়েছে, এখনই সংকল্পের বিষয়ে কিছু ঠিক হয়নি৷

দু'বছর আগে লোকসভায় অভাবনীয় সাফল্য৷ ২০২০ তে তৃণমূল সিপিএম থেকে বঙ্গ-বিজেপিতে নেতাদের পা রাখা৷ পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে ভালো সময় বলে যদি কিছু থাকে তবে সেটা অবশ্যই ২০১৯-২০ সাল৷ করোনার প্রথম ওয়েভে আতঙ্ক মাথায় নিয়েও ইজেডসিসিতে বড় করে দুর্গা পুজো করেছিল বঙ্গ-বিজেপি৷ গতবছর ধোপ দুরস্থ বাঙালি পোশাকে ভার্চুয়ালি সেই পুজো উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বঙ্গ-বিজেপির সমস্ত বড় নেতারা অংশগ্রহণ করেছিলেন মা দুর্গার পুজোয়৷

বেশ কয়েকমাস ধরে সাজোসাজো রবে ছিল তার প্রস্তুতি। কিন্তু কোনও অজ্ঞাত কারণে এবার EZCC-তে দুর্গা পুজো করছে না বিজেপি, এরকম জল্পনা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে৷ বিষয়টি নিয়ে গতকাল (রবিবার) বেশ কিছু বঙ্গ-বিজেপি নেতার সঙ্গে কথা বলায় তাঁরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন পুজো হচ্ছে এরকম কোনও তথ্য তাদের কাছে নেই৷ সে নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলায় একটি খবরও করা হয়৷ কিন্তু এরপরই টনক নড়ে বঙ্গ-বিজেপি নেতাদের৷ সোমবার তাঁরা জানান, ইজেডসিসিতে দুর্গা পুজো প্রতিবারের মতোই৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মতে এবারে যদি কোনকারণে ইজেডসিসিতে পুজো বন্ধ করে দিত বিজেপি তাহলে তৃণমূল সহ বিজেপি বিরোধী দলগুলি সেটা নিয়ে জোরালো বিজেপি-বিরোধী প্রচার করত৷ এমনিতেই বঙ্গ-বিজেপিকে বহিরাগত কাঁটায় বিদ্ধ করে তৃণমূল৷ পুজো বন্ধ হকে তার সঙ্গে যুক্ত হত বাঙালি আবেগের খেয়াল না রাখার অভিযোগ৷ তাই পুজো চালিয়ে গিয়ে আদপে বিরোধীদের মুখ বন্ধ করল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+