রাতভর বহির্বিভাগে আটকে রোগী, প্রশ্নের মুখে বালুরঘাট হাসপাতালের নিরাপত্তা
রাতভর হাসপাতালের বহির্বিভাগে আটকে রইলেন বৃদ্ধ রোগী। সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধাকে দেখতে পান সাফাইকর্মীরা। তাঁরাই উদ্ধার করেন।
রাতভর হাসপাতালের বহির্বিভাগে আটকে রইলেন বৃদ্ধ রোগী। সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধাকে দেখতে পান সাফাইকর্মীরা। তাঁরাই উদ্ধার করেন। এরপরেই বালুরঘাট হাসপাতালে রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগেই হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে উত্তাল হয়েছিল গোটা দেশ। বালুরঘাট হাসপাতালের এই ঘটনার পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রোগীদের নিরাপত্তা নিয়ে।

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার পাগলিগঞ্জ উদয়পুর গ্রামের বাসিন্দা নিবারণ মণ্ডল (৭৬) বালুরঘাট হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন। লিভারের অসুখে ভুগছিলেন তিনি। বহির্বিভাগের ১৪ নম্বর ঘরের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অসুস্থতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। যখন হুঁশ ফেরে তখন রাত ১টা বাজে। সেই অবস্থাতেই তিনি পড়েছিলেন বহির্বিভাগে। রাতে অনেক চিৎকার করে ডাকা ডাকির পরেও কারোর সাড়া মেলেনি বলে জানিয়েছেন তিনি।
সকালে সাফাইকর্মীরা তাঁকে উদ্ধার করার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বহির্বিভাগের দরজা বন্ধ করার সময় কেন কারোর নজরে পড়েনি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের লোকেরাও কেন যোগাযোগ করেনি তা নিয়েও সন্দেহ রয়েছে। শনিবার সকালে কিছু সহৃদয় ব্যক্তি ডাক্তার দেখিয়ে বৃদ্ধকে ভর্তি করে বালুরঘাট জেলা হাসপাতালে। পুলিশকে বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications