ওষুধে দাম বাড়িয়ে সিনেমায় কর মুকুব, শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা! বিস্ফোরক অভিষেক
আর এই উপনির্বাচনকে সামনে রেখেই ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনা। একদিকে বিজেপি তাঁর শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ২-০ -এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। এই অবস্থায় কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ।
সামনেই বালিগঞ্জ এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। আর এই উপনির্বাচনকে সামনে রেখেই ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনা। একদিকে বিজেপি তাঁর শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ২-০ -এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। এই অবস্থায় কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ।
আর তাই বৃহস্পতিবার দুপুরে প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের খাসতালুক বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাবুল বিতর্কে জবাব অভিষেকের
এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে প্রার্থী ঘোষণার পর থেকেই প্রাক্তন এই বিজেপি নেতাকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। বাবুলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট বলে প্রশ্ন উঠতে থাকে। আর এদিন তাই প্রচারের শুরুতেই সমস্ত বিতর্কের জবাব দেন অভিষেক। একেবারে বাবুলকে পাশে নিয়েও এই বিষয়ে কথা বলেন তিনি। অভিষেক বলেন, ''বাবুল সুপ্রিয় জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় বাংলার রাজনীতিতে শামিল হয়েছেন।'' মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে কাজ করতে চেয়েছেন। শুধু তাই নয়, অভিষেকের মতে, প্রার্থীর নাম বাবুল সুপ্রিয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকে
এদিন বক্তব্যের কিছুক্ষণ পর থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান ডায়মন্ডহারবারের সাংসদ। বলেন, গত বছর এই সময়ে বাংলা দখলের হুঁশিয়ারি দিয়েছিল। ২০০ পার বলে হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু এখন তাঁরা কোথায়? প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। বলেন, আমরা যদি দরজা খুলে দি তাহলে বিজেপি দলটাই উঠে যাবে। বিজেপি গণতান্ত্রিক ভাবে নির্বাচনে লড়তে পারে না বলেও দাবি তাঁর। আর তা পারে না বলেই ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধী দলের নেতাদের হেনস্থা করতে চাইছে বলে অভিযোগ অভিষেকের। সুব্রত মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেন এদিন তিনি।

নাম না করে শুভেন্দুকে আক্রমণ
এদিন ফের একবার নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, ওনাকে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছিল। এখন বিজেপিতে গিয়ে ধোঁয়া তুলসি পাতা হয়েছে। কেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নয়? প্রশ্ন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। শুধু তাই নয়, শুভেন্দু'র বাবা অর্থাৎ শিশির অধিকারী দল ছেড়েও সাংসদ পদ আঁকড়ে রেখেছেন কেন? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিজেপিকে উৎখাতের ডাক
অন্যদিকে বিজেপিকে উৎখাতের ডাক দেন অভিষেক। প্রত্যেক রাজ্যে তৃণমূল লড়াই করবে বলে ফের একবার হুঁশিয়ারি শোনা যায় অভিষেকের কথায়। কোথাও বিজেপিকে জমি ছাড়া হবে না বলে মমতা ভাইপো বলেন, গোয়াতে ৯ শতাংশ ভোট পেয়েছে। আগামী পাঁচ বছরে সেটা কোথায় যাবে বিজেপিকে ভেবে দেওয়ার কথাও শোনা যায় তাঁর মুখে। দিদির কাছেই এরা জব্দ বলে দাবি অভিষেকের।

মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ
এদিন মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানান অভিষেক। পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে। সরষের তেলের দাম থেকে কেরোসিনের দাম আকাশ ছোয়া বেড়েছে। এমনকি করোনা অবস্থায় প্যারাসিটআমল সহ জীবনদায়ি ওষুধের দাম বেড়েছে বলেও আক্রমণ। এই অবস্থায় অভিষেকের দাবি, মূল্যবৃদ্ধিতে ওরা সিনেমার উপর কর মকুব করেছে, ওষুধের দাম বাড়িয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দ্য কাশ্মীর ফাইল্স'-এর নাম না করে এমনটাই মন্তব্য।

শ্রীলঙ্কার ২০ গুন খারাপ অবস্থা ভারতবর্ষের
এদিন ঋণের বোঝা নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, শ্রীলঙ্কার ২০ গুন খারাপ অবস্থা ভারতবর্ষের। মোদী সরকারের ঋণের বোঝা ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। শ্রীলঙ্কায় লোনের বোঝা ছি; ৬ লাখ কোটি। এই অবস্থায় বিজেপি শাসিত রাজ্যগুলির লোনের বোঝা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে অনেক বেশী বলেও দাবি সাংসদের।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications