বিজেপি ‘ক্লোজড চ্যাপ্টার’! তৃণমূলে শোভনের ভবিষ্যৎ খুঁজতে মমতা-সকাশে বৈশাখী

বিজেপি ‘ক্লোজড চ্যাপ্টার’! তৃণমূলে শোভনের ভবিষ্যৎ খুঁজতে মমতা-সকাশে বৈশাখী

মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরই বিজেপিকে কার্যত 'ক্লোজড চ্যাপ্টার' করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর পাশাপাশি বন্ধু শোভনের তৃণমূলে 'ঘরওয়াপসি'র জল্পনা প্রবলভাবে উঠে পড়ল। হঠাৎ নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈশাখীর সাক্ষাতের পরই নিমেষে বদলে গেল চিত্রটা। তবে কি বিজেপির সম্ভাব্য মুখ শোভন ঢলে পড়লেন তৃণমূলেই!

মমতার দরবারে হাজির বৈশাখী

মমতার দরবারে হাজির বৈশাখী

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর মমতার দরবারে হাজির হয়েছিলেন বৈশাখী। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাতের পর বৈশাখী বলেন, আমি আশাবাদী চটজলদি সমস্যার সমাধান হয়ে যাবে এবার। তৃণমূল সুপ্রিমো সমস্ত সমস্যারই সমাধান করেন তড়িঘড়ি। এক্ষেত্রেও তা হবে বলে মনে করছি। আমার ধারণা, দু-একদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সবকিছু।

বিজেপি বৈশাখীর কাছে ‘ক্লোজড চ্যাপ্টার’

বিজেপি বৈশাখীর কাছে ‘ক্লোজড চ্যাপ্টার’

নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর বৈশাখী বলেন, বিজেপি তাঁর কাছে ‘ক্লোজড চ্যাপ্টার'। কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন, বিজেপিতে যাওয়া তাঁদের ভুল। তাই তিনি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি তৃণমূলে ফেরা প্রসঙ্গে বলেন, রাজনীতিতে অসম্ভব কিছু নেই।

তৃণমূলেই ভবিষ্যৎ দেখছেন

তৃণমূলেই ভবিষ্যৎ দেখছেন

রাজনৈতিক মহলের মতে, বিজেপি শোভনকে নিয়ে তৎপরতা বাড়ানোর পরই তৃণমূল সুপ্রিমো আসরে নেমেছেন। তিনি বিজেপি শিবিরের সক্রিয়তা আটকাতে চাইছেন। বৈশাখী তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। হঠাৎ নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর এমন ধারণাও জন্ম নিয়েছে যে, শোভন চট্টোপাধ্যায়ও তৃণমূলেই ভবিষ্যৎ দেখছেন।

রত্নার গুরুত্ব বৃদ্ধির পরই

রত্নার গুরুত্ব বৃদ্ধির পরই

শোভনের বিধানসভা ক্ষেত্রে সম্প্রতি রত্নার গুরুত্ব বৃদ্ধি করে তৃণমূল। তাঁকে বিধানসভা ক্ষেত্রের পাশাপাশি দায়িত্ব দেওয়া হয় শোভনের ১৩১ নম্বর ওয়ার্ডেরও। ওই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশমতো বৈশাখী কাজ করবেন বলে ফলাও করে জানিয়েও দেওয়া হয়। তারপরই নড়চড়ে বসেন শোভন। বিজেপিও সক্রিয় হয়ে ওঠেন তাঁকে কলকাতা পুরসভা ভোটে মুখ করতে।

মমতার সঙ্গে বৈশাখীর সাক্ষাতে

মমতার সঙ্গে বৈশাখীর সাক্ষাতে

এদিকে বান্ধবী বৈশাখীকে পাঠিয়ে তিনি তৃণমূলে তাঁর অবস্থান পরখ করে নিতে তৎপর হন। আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার ডাকে সাড়া দিয়ে বিজেপিতেও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়ে রাখেন। এমনই বার্তা দেন, তৃণমূল তাঁর থেকে মুখ সরিয়ে নেওয়ায় তিনি বিজেপির দিকে ঝুঁকতচে বাধ্য হচ্ছটেন। এরই মধ্যে মমতার সঙ্গে বৈশাখীর সাক্ষাৎ অন্য বার্তা দিল রাজ্য রাজনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+