বিজেপিতে পদ পেয়ে খুশি! কীভাবে কাজ, স্পষ্ট করলেন শোভন বান্ধবী বৈশাখী
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তাঁকে বিজেপির কর্মসমিতির অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে খুশি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, দল যেভাবে বলবে, সেভাবেই কাজ করবেন তিনি।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তাঁকে বিজেপির কর্মসমিতির অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে খুশি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, দল যেভাবে বলবে, সেভাবেই কাজ করবেন তিনি।

মঙ্গলবার কর্মসমিতিতে ছিল না বৈশাখীর নাম
মঙ্গলবার দিলীপ ঘোষের স্বাক্ষরিত কর্মসমিতির তালিকা প্রকাশ করেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু। ২৩০ জনের তালিকায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম থাকলেও সেখানে ছিল না বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, তাঁর( শোভন) সঙ্গে আলোচনা না করেই এই ঘোষণা।

পরে কর্মসমিতিতে অন্তর্ভুক্ত বৈশাখী
যদিও শোভন চট্টোপাধ্যায়ের আসল ক্ষোভ যে বৈশাখীর পদ না পাওয়া তা বুঝতে অসুবিধা হয়নি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। দিলীপ ঘোষ জানান কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক মহলের একাংশের মত হল, শোভন চট্টোপাধ্যায়ের চাপেই কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।

খুশি বৈশাখী
দলের কর্মসমিতিতে জায়গা পেয়ে খুশি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, দল যেভাবে বলবে, সেভাবেই কাজ করবেন তিনি।

ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি শোভন
বৃহস্পতিবার ভার্চুয়াল সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সভায় যোগ দিতে শোভন চট্টোপাধ্যায়ের পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সভায় যোগ দেওয়ার জন্য ভার্চুয়াল লিঙ্ক পৌঁছে গিয়েছিল বুধবার রাতেই। যদিও কাজ থাকায় সেই সভায় যোগ দেওয়া হয়নি শোভন চট্টোপাধ্যায়ের। বিষয়টি তিনি দলকে জানিয়েছিলেন, বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications