তুমি আর আমি লেখা আছি তারায় তারায়, শোভনের জন্মদিনে বৈশাখীর কাব্যিক-শুভেচ্ছা ভাইরাল
শোভনের জন্মদিনে কাব্যিক-পোস্ট বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। ইউ অ্যান্ড আই রিটেন ইন দ্য স্টার্স। তুমি আর আমি লেখা আছি তারায় তারায়। শুভ জন্মদিন শোভন।
শোভনের জন্মদিনে কাব্যিক-পোস্ট বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। ইউ অ্যান্ড আই রিটেন ইন দ্য স্টার্স। তুমি আর আমি লেখা আছি তারায় তারায়। শুভ জন্মদিন শোভন। নিজেদেরকে তারায় তারায় মিলিয়ে দেওয়ার যে ছন্দ, তা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। তারায় তারায় যে প্রেমের প্রকাশ, তারই অংশ হতে চেয়েছেন শোভন-বৈশাখী।

বন্ধু শোভনের জন্মদিনে তারায় তারায় লেখা থাকার কথা উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী। বুধবার ৫৬ বছর পূর্ণ করে শোভন পা দিয়েছেন ৫৭-য়। ১৯৬৪ সালের ৭ জুলাই জন্ম শোভনের। সেই জন্মদিনে সাত সকালেই শোভন উপহার পেলেন বান্ধবী বৈশাখীর কাথ থেকে। 'তুমি আর আমি লেখা আছি তারায় তারায়'।
বৈশাখী এক মাস আগেই ফেসবুক ওয়ালে নতুন নামে আবির্ভুত হয়েছেন। বৈশাখী শোভন ব্যানার্জি। ১৬ জুন ওই ফেসবুক ওয়ালে তিনি লিখেছিলেন- আমি থেকে আমাদের যাত্রা শুরু হল। জামাইষষ্ঠীর দিনে তাঁদের এই যাত্রা শুরু নিয়ে কম কটাক্ষ হয়নি। তবু তাঁরা অবিচল। থেকেই জানিয়ে দেন তাঁদের ফেসবুক অ্যাকাউন্টের নাম বৈশাখী শোভন ব্যানার্জি।
এরপর বুধবার ফেসবুকে জন্মদিনের কাব্যিক শুভেচ্ছার পর কোনও কটাক্ষ নেই। বরং শুভেচ্ছার বন্যায় ভেসেছেন উভয়ে। কদিন আগেই বৈশাখী উভয়ের সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, তাঁদের সম্পর্ক দৃষ্টান্ত হয়ে থাকবে। বৈশাখী-শোভন ব্যানার্জি থেকে তারায় তারায় লেখা থাকার কথায়, তারই প্রতিধ্বনি শোনা যায়।












Click it and Unblock the Notifications