বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্সে সায় আদালতের! মুক্তির স্বাদ, বললেন শোভন
মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল মনোজিত মন্ডল এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের! গত মাসখানেক আগে মনোজিৎ মন্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন বৈশাখী। তা নিয়ে দীর্ঘ শুনানিও হয়। আর তা শেষে আজ বুধবার আদালত মনোজিত মন্ডল এবং
মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল মনোজিত মন্ডল এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের! গত মাসখানেক আগে মনোজিৎ মন্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন বৈশাখী। তা নিয়ে দীর্ঘ শুনানিও হয়। আর তা শেষে আজ বুধবার আদালত মনোজিত মন্ডল এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিউচুয়াল ডিভোর্সের পক্ষেই সায় দেয়।
বিকেল পাঁচটার সময়ে বিবাহ বিচ্ছেদের নথি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এহেন বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনও মন্তব্য করেননি মনোজিত।

সঙ্কেত মিলতেই কার্যত স্বস্তির বার্তা
তবে কাছের বান্ধবী বিবাহ বিচ্ছেদে সবুজ সঙ্কেত মিলতেই কার্যত স্বস্তির বার্তা শোনা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, 'মুক্তির স্বাদ পেল বৈশাখী।' একই সঙ্গে নিজের ডিভোর্সের বিষয়টি নিয়েও কার্যত হতাশাও উঠে আসে প্রাক্তন মেয়রের মন্তব্যে।

মুক্তির স্বাদ পেল ও...
এদিন শোভন আদালতের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, যতদিন থেকে আমার সঙ্গে পরিচয় আমি দেখেছি। মুক্তির স্বাদ পেল ও। শুধু তাই নয়, আমিও ওয়েট করে আছি। উল্লেখ্য দীর্ঘদিন ধরে শোভনবাবুর সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের বিবাহ বিচ্ছেদে রায় দেয়নি আদালত। আর সেখানে দাঁড়িয়েই কার্যত হতাশার কথাই উঠে আসল শোভনবাবুর বক্তব্যে।

সন্তানের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে।
শুধু তাই নয়, এদিন প্রাক্তন মেয়র আরও বলেন, আমি জানি ও কি ধরণের মেয়ে। ওর বিরুদ্ধে অসত্য এবং চক্রান্ত হয়েছে। আজও হয়েছে। তবে আমি কখনও দায়িত্ব নিতে পিছুপা হয়না বলে মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের। অন্যদিকে মিউচিয়াল ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, বিচারক আমাদের সঙ্গে কথা বলে ডিভোর্সের রায় দিয়েছেন। তবে সন্তান ভরণপোষণের কথা আদালত জানালেও তা তিনি নিতে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন বৈশাখী। তাঁর দাবি, সন্তানের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে।

স্বামী মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক দাবি
জানা যায়, গত বছর সেপ্টেম্বর মাসে স্বামী মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন বৈশাখী। বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে মনোজিতের। এমনকি গোপনে বিদেশ ভ্রমণ করেছেন বলেও দাবি করেন মনোজিত। আর এরপরেই স্বামীর থেকে ডিভোর্স চান বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আদালতে মিউচুয়াল ডিভোর্সের মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত বৈশাখীর পক্ষেই রায় দেন।

কাশ্মীর সফরে গিয়েছিলেন বৈশাখী
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কাশ্মীর সফরে গিয়েছিলেন বৈশাখী। একাধিক ঘনিষ্ঠ অবস্থায় ছবি তুলেছেন তাঁরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ছবি। আর এর মধ্যেই এহেন খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications