মমতা প্রকৃতই ক্যাপ্টেন, মোদী সরকার করোনার থেকেও ভয়ঙ্কর! শোভনের গ্রেফতারিতে বৈশাখী

মমতা প্রকৃতই ক্যাপ্টেন, মোদী সরকার করোনার থেকেও ভয়ঙ্কর! শোভনের গ্রেফতারিতে বৈশাখী

ভোটের মুখেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন শোভন চট্টোপাধ্যায়। একুশের ভোটে তৃণমূলের বিরাট জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাও জানান ঘটা করে। এরপর তৃণমূলের তিন মন্ত্রী-বিধায়কের সঙ্গে গ্রেফতার হলেন শোভন চট্টোপাধ্যায়ও। আর তাঁর গ্রেফতারিতে বান্ধবী বৈশাখী টার্গেট করলেন কেন্দ্রীয় সরকারকে।

শোভনের গ্রেফতারিতে বৈশাখীর বার্তা

শোভনের গ্রেফতারিতে বৈশাখীর বার্তা

শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর নিজাম প্যালেসে ছুটে এসছিলেন স্ত্রী রত্না। শোভনের আইনজীবীর বন্দোবস্তও করছিলেন তিনি। এরপর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা। তিনি শোভনের গ্রেফতারিতে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, করোনার থেকেও ভয়ঙ্কর মোদী সরকার। তিনি এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

বৈশাখীর নিশানায় মোদী সরকার

বৈশাখীর নিশানায় মোদী সরকার

বৈশাখী বলেন, কেন্দ্রের সরকার করোনার থেকেও ভয়ঙ্কর। করোনা থেকে তবু বেঁচে ফেরে। কিন্তু ভারতের সরকার আরও ভয়ঙ্কর। আজ গণতন্ত্রের কালো দিন। সমাজের অন্যতম সম্মানে স্তম্ভ যাঁরা, তাঁদের এভাবে গ্রেফতার করা হয়েছে, আজ লজ্জার দিন। এদিন বৈশাখীর গলায় শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনের বার্তা।

মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন উনি ক্যাপ্টেন

মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন উনি ক্যাপ্টেন

মমতাকে ক্যাপ্টেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রেফতারির ঘটনায় নিজাম প্যালেসে অবস্থানে বসেন। মুখ্যমন্ত্রীর এই ভূমিকার প্রশংসা করে বৈশাখী বলেন, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন উনি ক্যাপ্টেন। উনি যে সবার মুখ্যমন্ত্রী, তা আরও একবার প্রমাণ করে দিলেন। বৈশাখীর মুখে এদিন ফিরহাদ হাকিমের নামেও প্রশংসাসূচক শব্দ শোনা যায়।

ফিরহাদের সমর্থনে বার্তা বৈশাখীর

ফিরহাদের সমর্থনে বার্তা বৈশাখীর

বৈশাখী বলেন, আজ করোনা পরিস্থিতিতে যিনি সবথেকে বেশি দায়িত্বপ্রাপ্ত, সেই ফিরহাদ হাকিমকে সকাল থেকে বিনা কারণে নিয়ে আসা হয়েছে। আজ পরিষেবা না পাওয়ার জন্য যে কটা প্রাণ যাবে, প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী থাকবে ওরা। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিবিআইয়ের পাশাপাশি কেন্দ্রের সরকারও।

প্রথমে ভেবেছিলাম ডাকাত পড়েছে!

প্রথমে ভেবেছিলাম ডাকাত পড়েছে!

বৈশাখী বলেন, ভোরবেলায় সিবিআই দল আসে। আমার ঘরে একজন ভদ্রলোক ঢুকলেন, পিছনে একগাদা কেন্দ্রীয় বাহিনী ঢুকল। আমার সঙ্গে আমার বাচ্চা মেয়ে ছিল। একজনও মহিলা আধিকারিক ছিল না। প্রথমে তো ভেবেছিলাম বাড়িতে ডাকাত পড়েছে। তারপর বুঝলাম সিবিআই। সিবিআই যখন তখন গ্রেফতার করতে পারে, এই দম্ভ ভাঙার দিন এসেছে।

শোভনের জন্য সিবিআই দফতরে রত্নাও

শোভনের জন্য সিবিআই দফতরে রত্নাও

এদিন শোভনের গ্রেফতারির পর রত্না চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে গিয়েছিলেন। বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, শোভনের জন্যই সিবিআই দফতরে এসেছি। আইনজীবী দিয়েছি, দেখা যাক কী হয়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। ভোটে জিততে পারেনি, তাই এসব করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+