বিজেপিকে ‘জবাব’ বাইচুংয়ের! মমতাকে ছেড়ে ভারতীয় ফুটবল আইকনের চোখে ‘নতুন আশা’

দু-দুবারের চেষ্টাতেও জনপ্রতিনিধির আসন লাভে ব্যর্থ হয়ে তিনি যে এবার রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে ঝুঁকে, তা নিয়েও চর্চা শুরু হয়েছিল।

এক পোস্টেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন ভাইচুং ভুটিয়া। স্বাভাবিকভাবেই বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। দু-দুবারের চেষ্টাতেও জনপ্রতিনিধির আসন লাভে ব্যর্থ হয়ে তিনি যে এবার রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে ঝুঁকে, তা নিয়েও চর্চা শুরু হয়েছিল। এরই মধ্যে তিনি একপ্রকার 'জবাব' দিলেন সমালোচকদের।

বিজেপিকে ‘জবাব’ বাইচুংয়ের! মমতাকে ছেড়ে ভারতীয় ফুটবল আইকনের চোখে ‘নতুন আশা’

তিনি এবার রাজনীতির ময়দানে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামছেন কোমর বেঁধেই। ভারতীয় ফুটবল আইকন এবার একক প্রচেষ্টাতেই নতুন ইনিংস সাজাতে চাইছেন। আর ছোট হয়ে তিনি থাকতে চান না। এবার তাঁর লক্ষ্য আরও বড়। তবে বড় কোনও দলের সঙ্গে নয়, এবার একক প্রয়াসেই তিনি রাজ্যের বিরোধী শক্তি হয়ে ওঠার লড়াই শুরু করে দিলেন।

বাংলা থেকেই তাঁর উত্থান। তবু বাংলা তাঁর সেকেন্ড হোম। এবার বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজের রাজ্যেই ফিরে যেতে চাইছেন তিনি। নিজের রাজ্য সিকিমে তিনি শাসক শিবিরের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক চললে শীঘ্রই নতুন দল গড়তে চলেছেন বাইচুং। একেবারে ইমরান খানের কায়দায় রাজনীতিতে নতুন ইনিংস গড়তে নামছেন ভারতের ফুটবল আইকন বাইচুং ভুটিয়া। তিনি সোচ্চার হতে তৎপর সিকিমের শাসক দল 'সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে'র বিরুদ্ধে।

এখন বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বাইচুং। তিনি নিজে এখনই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনও কিছুই প্রকাশ করতে রাজি নন। তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করাও তাঁর উদ্দেশ্য নয়। তবে তিনি যে নিজে নতুন দল গড়ার ব্যাপারে অনেকখানি এগিয়ে গিয়েছেন, তাও জানা গিয়েছে ঘনিষ্ঠমহল সূত্রে। ভাইচুং বড় দলে গিয়ে আর ছোট নেতার মতো থাকতে রাজি নন। তিনি চান নতুন দল গড়ে তাঁর শীর্ষপদে আসীন হতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+