কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তুলকালাম বহরমপুর পুরসভায়, জখম ৫, পুলিশের লাঠিচার্জ

কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেল বহরমপুর পুরসভায়। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়।

মুর্শিদাবাদ, ৩০ মার্চ : কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেল বহরমপুর পুরসভায়। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় গুরুতর জখম হন দু'দলের পাঁচ জন কর্মী।

অভিযোগ, কংগ্রেস ডেপুটেশন দিতে এসে তৃণমূলের টাউন সভাপতির উপর চড়াও হয়। টাউন সভাপতি প্রহৃত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল নেতা-কর্মীরা হামলা করে কংগ্রেস কর্মীদের উপর। এরপরই দু'দলের মধ্যে প্রবল সংঘর্ষ বেধে যায়।

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তুলকালাম বহরমপুর পুরসভায়

উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অধীরের সাম্রাজ্যে থাবা বসিয়েছে তৃণমূল। এখন কংগ্রেসের সেই রাজ নেই বহরমপুরে। একদা যেখানে রাজ করেছেন, সেই পুরসভাতেই তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে ডেপুটেশন দিতে জড়ো হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। তখনই ধুন্ধুমার বেধে যায় দুই পক্ষের। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। এমনকী লাঠিচার্জ করতেও হয় পুলিশকে। নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স।

কংগ্রেসের অভিযোগ, তাদের ডেপুটেশন ভঙ্গ করতেই তৃণমূল পাল্টা মিছিল বের করে বহরমপুরে। কংগ্রেসের শান্তিপূর্ণ সভায় হামলা চালিয়ে সঙ্ঘর্ষ বাধাতে মদত দেয়। তারপরই শুরু হয় বচসা, হাতাহাতি। কংগ্রেসের একটি কার্যালয় ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+