করোনার ত্রাণে এগিয়ে এল বাঘাযতীন তরুণ সংঘ

করোনার ত্রাণে এগিয়ে এলো বাঘাযতীন তরুণ সংঘ

করোনা ভাইরাসের মারণিক আক্রমণে মানব সভ্যতা আজ বিপন্ন।ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে সমস্ত পৃথিবীর অর্থনৈতিক বুনিয়াদ।ভারতবর্ষ ও তার বাইরে নয়।অসহায়,নিরন্ন মানুষের ভয়ার্ত হাহাকার আজ মানবিক চেতনার দরজায় ধাক্কা মারছে।

করোনার ত্রাণে এগিয়ে এলো বাঘাযতীন তরুণ সংঘ

বিপন্ন, আর্ত মানুষের পাশে দাঁড়াতে,দায়িত্ব নিতে ,আজ প্রয়োজন স্বার্থহীন,স্বচ্ছ চিন্তাশীল,মানবিক মানব সমাজের। বাঘাযতীন তরুণ সংঘ সে দায়িত্ব নিতে মানবিক ভাবেই আজ অঙ্গীকারবদ্ধ। বাঘাযতীন তরুণ সংঘের সদস্য-সদস্যারা সদার্থক ভূমিকা নিয়ে আর্ত, অসহায় মানুষদের প্রতি বাড়িয়ে দিয়েছেন তাঁদের মানবিক হাত।

মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানের সঙ্গে সঙ্গে বাঘাযতীন তরুণ সংঘ প্রথম দফায় ১৫,০০০টাকা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান করেছে।

বাঘাযতীন তরুণ সংঘের ক্রিকেট কোচিং সেন্টার এবং শিবশঙ্কর ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষ থেকে ২৫,০০০টাকা এবং বাঘাযতীন তরুণ সংঘ ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে ১০'০০০টাকা এই ফান্ডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।।বাঘাযতীন তরুণ সংঘের মহিলা সদস্যা ইতিমধ্যেই ১৫,০০০র ও বেশী মাস্ক ঘরে তৈরি করে মানুষদের মধ্যে বিতরণ করেছেন।নিজেদের জীবন বিপন্ন করে যে পুলিস কর্মী ভাইয়েরা মানুষের সাহায্যে নিজেদের নিয়োজিত করেছেন,তাদের হাতেও তুলে দিয়েছেন মাস্ক এবং পানিও জল। সংঘের সদস্য-সদস্যা রা ছাড়াও অঞ্চলের বিভিন্ন সংগঠন এবং ৫ থেকে ৮৫ বছরের আবাল-বৃদ্ধ-বৃদ্ধারাও এই মহান মানবিক কর্মযজ্ঞকে সফল করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকৃপণ ভাবে।এছাড়াও ,ভয়ংকর বিপদের ঝুঁকি নিয়ে যারা কাজ করেন মানুষের পাশে দাঁড়িয়ে,সেই পুলিশ কর্মী ভাইদের,কলকাতা পৌর সংস্থার কর্মী ভাইদের হাতে তুলে দেওয়া হবে বিপদকালীন পোশাক(P P E)।

বিখ্যাত অভিনেত্রী এবং বাঘাযতীন তরুণ সংঘের সদস্যা,২০২০ সালের বাঘাযতীন তরুণ সংঘ পুজো কমিটির সভাপতি, বাঘাযতীন তরুন সংঘের ঘরের মেয়ে প্রিয়ঙ্কা সরকার, এই কর্মযজ্ঞে সক্রিয় ভাবে নিজেকে সামিল করে , আর্ত,অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+