রাজ্যে আরও কমতে চলেছে বিজেপি বিধায়কের সংখ্যা, তৃণমূলে ফেরার অপেক্ষায় একাধিক জনপ্রতিনিধি
রাজ্যে আরও কমতে চলেছে বিজেপি বিধায়কের সংখ্যা, তৃণমূলে ফেরার অপেক্ষায় একাধিক জনপ্রতিনিধি
বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে (trinamool congress) ফিরে গিয়ে পদ দেখিয়েছিলেন বিজেপি (bjp) বিধায়ক মুকুল রায় (mukul roy)। তারপর সোমবার তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের তন্ময় ঘোষ (tanmoy ghosh)। এবার তৃণমূলে ফিরতে চলেছেন বাগদার (bagda) বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস (biswajit das)। একইসঙ্গে দক্ষিণ দিনাজপুরের এক বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

বিজেপিতে যোগ দিয়েও বারে বারে তৃণমূল নেতৃত্বের কাছে
২০১৯-এ দিল্লিতে বিজেপির দফতরে দিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। তবে পরবর্তী সময়ে তাঁকে বারবার দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা অধিবেশনের একেবারে শেষের দিন বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। পাশাপাশি তিনি জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিকের সঙ্গেও বৈঠকও করেন। সেই সময়ে তাঁর দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই সময় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায় বিশ্বজিৎ দাাসের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী সময়ে নির্বাচনে বাগদা থেকে বিজেপির টিকিটে জয়ী হন ওই নেতা।

তৃণমূলে ফেরা সিদ্ধান্ত পাকা
তবে এবার পাকাপাকি ভাবে তৃণমূলের ফেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বজিৎ দাস এদিনই তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন বলে জানা গিয়েছে। এব্যাপারে বিশ্বজিৎ দাস এখনও কোনও মন্তব্য করেননি।

ক্রমেই কমছে বিজেপির আসন সংখ্যা
রাজ্য বিধানসভায় ক্রমেই কমছে বিজেপির আসন সংখ্যা। ৭৭ টি আসনে জয়ী হয়েছিল তারা। দুই সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার তাঁদের সাংসদ পদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপির আসন সংখ্যা কমে হয় ৭৫। এরপর মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়া তা কমে হয় ৭৪। সোমবার তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেওয়া পর বিজেপির আসন সংখ্যা আরও কমে হয়েছে ৭৩। এবার এদিন কতজন বিধায়ক তৃণমূলে যোগ দেন, তার ওপর নির্ভর করছে বিজেপির আসন সংখ্যা কমা।

নেতৃত্বকে নিশানা জয় বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়ের
সোমবার বিজেপি বিধায়কের তৃণমূলে ফেরা নিয়ে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তথাগত রায়ের মতো নেতারা। বিজেপির হোম ওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার, তারপর বিজেপির টিকিট পাওয়া, এরপর ভোটে জিতে তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন। রাজ্যে সংগঠনের ভার অযোগ্যদের হাতে রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। পাশাপাশি জয় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন।












Click it and Unblock the Notifications