পথ দুর্ঘটনায় ১ মাসের শিশুর মৃত্যু, আহত ১০,যানজটে নাকাল সাধারণ মানুষ

পথ দুর্ঘটনায় ১ মাসের শিশুর মৃত্যু, আহত ১০
কলকাতা, ১০ ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মাসের এক শিশুর। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে।

আজ সকালে নিউ টাউন থেকে পর্ণশ্রীর দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড়ে আটটা নাগাদ পার্ক সার্কাস ব্রিজে ওঠার পর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপরে ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারলে উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মাসের এক শিশুর।

আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকেও আটক করেছে পুলিশ।

এদিকে অফিস টাইমে পার্খ সার্কাসের মতো ব্যস্ততম রাস্তায় এই দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তীতে সাধারণ মানুষ। যদিও পুলিশ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলেও স্থানীয়সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+