ভরা বর্ষায় সুবর্ণরেখা নদী পেরোতে গিয়ে হস্তিশাবকের মৃত্যু
ভরা বর্ষায় সুবর্ণরেখা নদী পেরোতে গিয়ে মৃত্যু হস্তি শাবকের। ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদীর দেউলবাড় ঘাটের কাছে।
ভরা বর্ষায় সুবর্ণরেখা নদী পেরোতে গিয়ে মৃত্যু হস্তি শাবকের। ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদীর দেউলবাড় ঘাটের কাছে।শনিবার সকালে গ্রামবাসীরা মৃত অবস্থায় উদ্ধার করেন হস্তি শাবকটিকে। তারপর খবর দেওয়া হয় বনদপ্তরে।

বনদপ্তর এসে উদ্ধার করে মৃত শাবকটিকে নিয়ে যায় নয়াগ্রাম বিটে। সেখানে পোষ্টমর্টেম করে পোড়ানো হবে শাবকটিকে। তবে বাচ্চা হাতির মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকালই ২৫টি হাতির পাল নদী পেরিয়ে নয়াগ্রামে ঢুকেছে। তারপরই এই ঘটনা।
সেই দলেই ছিল এই বাচ্চা হাতিটি। এখন সূবর্নরেখায় ভরা জল। সাঁতরে বড়দের সাথে পেরোনোর সময় অতিরিক্ত জল খেয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারনা বনকর্তাদের। বাকী হাতিদের গ্রামে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে। সেই আতঙ্কেই রয়েছেন গ্রামবাসীরা।












Click it and Unblock the Notifications