কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র মেয়েকে চাঞ্চল্যকর হুমকি! দুশ্চিন্তায় বিজেপি সাংসদ
বাবুলের মেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একটি টুইটার পোস্টও করেন।
বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এমনিতেই সরগরম পশ্চিমবঙ্গ। তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে পরিস্থিতি ক্রমশই তেঁতে উঠছে। এদিকে, গায়ক থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত জীবনেও পড়ছে এই পরিস্থিতির আঁচ। সাম্প্রতিককালে এঅই কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে উদ্দেশ্য করে একটি চাঞ্চল্যকর হুমকি দেওয়া হয়।

বাবুলের মেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একটি টুইটার পোস্টও করেন। হুমকিতে কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে কলেজ যেতে নিষেধ করা হয়েছে । আর এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল নিজেই সেই পোস্ট-এর স্ক্রিনশট তুলে তা টুইট করেছেন।
আমি জনসমক্ষে কি ধরনের হুমকি পাই দেখুন। আমি পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমার ব্যাক্তিগত স্টাফদের মধ্যে তিনজন মুসলিম, যার মধ্যে আমার গাড়ির চালক ও রয়েছে উনি ১৮ বছর ধরে আমার পরিবারের গাড়ি চালান। পশ্চিমবঙ্গে আমার লড়াইটা হল মানবতা ও একতার জন্য লড়াই pic.twitter.com/iWGkVs8mEk
— Babul Supriyo (@SuPriyoBabul) April 3, 2018
উল্লেখ্য, কিছুদিন আগে রানিগঞ্জ-আসানসোলে হিংসার ঘটনা নিয়ে শিরোনামে উঠে এসেছেন বাবুল। ঘটনায় বার বার তাঁর অভিযোগের তীর যায় পুলিশ প্রশাসনের দিকে। তিনি অভিযোগ করেন যে পুলিশি নিষ্ক্রিয়তার জন্য়ই এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও আসনসোলের ঢুকতে গেলে তাঁর সঙ্গে পুলিশি বাদানুবাদের ঘটনার নিন্দা অনেকেই করেছেন। সেই ঘটনার বাবুলের আচরণ নিয়েও সমালোচনা হয়। অনেকেই বলছেন রানিগঞ্জ-আসানসোলের ঘটনার জেরেই বাবুল সুপ্রিয়র মেয়েক উদ্দেশ্য করে এই হুমকি এসেছে।












Click it and Unblock the Notifications