বিজেপিতে যোগ দিতে এসেছিলেন তৃণমূলকর্মীরা, ফিরিয়ে দিয়ে ‘নজির’ তৈরি বাবুলের

২০১৯ লোকসভায় বিপুল সাফল্যলাভের পর সব নেতাই চাইছেন বিজেপির বহর বাড়িয়ে ক্রেডিট নিতে। বাবুল সুপ্রিয় কিন্তু সেসব না করিয়ে হাঁটলেন সম্পূর্ণ বিপরীত রাস্তায়।

২০১৯ লোকসভায় বিপুল সাফল্যলাভের পর সব নেতাই চাইছেন বিজেপির বহর বাড়িয়ে ক্রেডিট নিতে। বাবুল সুপ্রিয় কিন্তু সেসব না করিয়ে হাঁটলেন সম্পূর্ণ বিপরীত রাস্তায়। তিনি যোগদান করতে আসা শ-দুয়েক তৃণমূল কর্মীকে ফিরিয়ে দিলেন। পরামর্শ দিলেন, মনটা বিজেপির মতো তৈরি করতে, তাহলেই হবে।

সুখের দিনে পার্টিতে ভিড়

সুখের দিনে পার্টিতে ভিড়

বাবুল সুপ্রিয় বলেন, সুখের দিনে যে কেউ এসে পার্টিতে ভিড় করুক আমি চাই না। আসানসোলে দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি আমি সবার হাতে ঝান্ডা ধরিয়ে দিই, তবে আপনাদের এতদিনের লড়াই বৃথা যাবে। বাবুলের এই মন্তব্য মন জয় করে নেয় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের।

মনটাকে বিজেপির মতো করুন

মনটাকে বিজেপির মতো করুন

লোকসভা ভোটের পর যে দলবদলের খেলা শুরু হয়েছে, সেই রাস্তায় না হেঁটে বাবুল সুপ্রিয় অন্য মাত্রা এনে দিলেন বর্তমান দলবদলের রাজনীতিতে। আসানসোলার জামুরিয়ায় এক অনুষ্ঠানে বিজেপি নেতা লক্ষ্মণ বাউরির হাত ধরে ২০০ জন তৃণমূল ও সিপিএমকর্মী বিজেপিতে যোগদান করতে আসেন। বাবুল সুপ্রিয় তাঁদের উদ্দেশ্যে বলেন, পার্টিতে যোগদানের আগে মনটাকে বিজেপির মতো করুন।

২০১৯-এ আরও বেশি জন সমর্থন

২০১৯-এ আরও বেশি জন সমর্থন

উল্লেখ্য, ২০১৪-র পর ২০১৯-এও আসানসোলের মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছে। জয়যুক্ত করিয়েছে বাবুল সুপ্রিয়কে। আরও বেশি ভোটে বিজয়ী হয়েছেন বাবুল। আসানসোলের মানুষ তাঁর উপর ভরসা রাখায় এখন আরও আত্মবিশ্বাসী বাবুল সুপ্রিয় এক চালে বিজেপি কর্মী-সমর্থকদের মন জয় করে নিলেন।

বিজেপি দিন দিন শক্তিশালী

বিজেপি দিন দিন শক্তিশালী

বাংলায় বিজেপি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। প্রতিদিনই প্রচুর লোকজন বিজেপিতে যোগদান করছে। শাসক তৃণমূল ও বিরোধী সিপিএম-কংগ্রেস ভেঙে খান খান হয়ে যাচ্ছে বিজেপির থাবায়। এরপর বাবুল এক পদক্ষেপে মাত করে দিলেন সভা প্রাঙ্গন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+