কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিয়েতে 'দিদিমণির' অনন্য উপহার!

নয়াদিল্লি, ১০ আগস্ট : কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিয়েতে নয়াদিল্লির অশোকা হোটেলে একেবারে চাঁদের হাট। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির হোমরাচোমড়া নেতানেত্রীরা, কংগ্রেসের প্রথম সারির নেতারা, চলচ্চিত্র দুনিয়ার ব্যক্তিত্বরা। তবে অনুষ্ঠানে অনুপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। [(ছবি) বিয়ের পিঁড়িতে বাবুল সুপ্রিয়, অভিনন্দন জানাতে হাজির প্রধানমন্ত্রী]

না, বাবুল বিরোধী দলের নেতা বলে নয়, কিংবা রাগ-অভিমানের জেরেও নয়, নিছকই কাজের জন্য বাবুলের বিয়েতে যাওয়া হয়নি দিদিমণির। তবে এসএমএস-এ আগাম শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে দিয়েছেন এক অনন্য উপহার।

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিয়েতে 'দিদিমণির' অনন্য উপহার!

আসলে বিয়ে উপলক্ষে দিল্লির বঙ্গভবনে ১৪টি ঘর এক দিনের জন্য চেয়েছিলেন বাবুল, যাতে অতিথিরা প্রয়োজনে থাকতে পারেন। কিন্তু বাবুলের অনুরোধ ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। জানানো হয় একজন সাংসদকে এতগুলি ঘর দেওয়া সম্ভব নয়।

এরপর বাবুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চান এসএমএস-এর মাধ্যমে। তিনি ঘরগুলির জন্য ভাড়া দিতে রাজি আছেন বলেও জানান। মমতাও বাবুলের আবেদনে সাড়া দেন। তিনি জানিয়ে দেন ১৪ টা ঘরই বাবুল পাবেন। তার জন্য ভাড়া দিতে হবে না। সঙ্গে জানিয়ে দেন, "ধরে নাও আমার তরফ থেকে এটাই তোমার বিয়ের উপহার"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+